ঢাকা ০২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও ঢাকা আহ্ছানিয়া মিশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • আপডেট সময় : ০৩:১৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮
  • / 227
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  সমাজ উন্নয়নে একসঙ্গে কাজ করার উদ্দেশ্যে ড্যাফোডিল পরিবার ও ঢাকা আহসানিয়া মিশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ সোমবার (১৫ জানুয়ারি) ঢাকা আহসানিয়া মিশনের ধানমন্ডি কার্যালয়ে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। সমঝোতা চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ঢাকা আহসানিয়া মিশনের পরিচালক (কমিউনিকেশন অ্যান্ড পিআরডি) কাজী আলী রেজা ও ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।

সমঝোতা চুক্তি স্বাক্ষরের সময় আরো উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান, ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম, ড্যাফোডিল পরিবারের প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্টস অ্যাফেয়ার্সের পরিচালক সৈয়দ মিজানুর রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ জামশেদুর রহমান, ঢাকা আহ্ছানিয়া মিশনের মহাসচিব ড. খলিলুর রহমান,খানবাহাদুর আহ্ছানুল্লাহ শিক্ষক প্রশিক্ষণ কলেজের অধ্যক্ষ ফাতেমা খাতুন,সিনেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহনেওয়াজ খান প্রমুখ।

সমঝোতা অনুযায়ী, বড় পরিসরে সমাজ উন্নয়নে ড্যাফোডিল পরিবার ও ঢাকা আসানিয়া মিশন পরস্পরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি আর্থিক ব্যয় বিনিময় করবে। এজন্য একই প্ল্যাটফর্মে কীভাবে কাজ করা যায় সে বিষয়ে দুটি প্রতিষ্ঠানের অভিজ্ঞ ব্যক্তিরা ধারনা খুঁজে বের করবেন। সমঝোতায় আরো বলা হয়, খান বাহাদুর আহ্ছান উল্লাহ টিচার্স ট্রেনিং কলেজে গুগল ক্লাসরুমের ব্যবহার, ভাষা প্রশিক্ষণ, তথ্য-প্রযুক্তি প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে যৌথভাবে কাজ করবে ড্যাফোডিল পরিবার। এছাড়া কর্মসংস্থানের খবর ও ক্যারিয়ার উন্নয়নে প্রতিবেদন প্রকাশ, বিজ্ঞাপন ছাপানো, ছবি প্রকাশ করা ইত্যাদি বিষয়ে কাজ করবে ঢাকা আহ্ছানিয়া মিশনের সহযোগী গণমাধ্যম আলোকিত বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ এবং ড্যাফোডিল পরিবারের সহযোগী প্রতিষ্ঠান জবসবিডি ডটকম। ড্যাফোডিল ইনস্টিটিউট অব সোস্যাল সায়েন্স (ডিআইএসএস) ও পঞ্চগড়ে অবস্থিত আহ্ছানিয়া মিশন চিলড্রেন সিটি এক পতাকাতলে থেকে ছিন্নমূল শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য ও বাসস্থানের নিশ্চয়তা প্রদান করবে।

ড্যাফোডিল পরিবার ও ঢাকা আহ্ছানিয়া মিশনের মধ্যে সম্পাদিত সমঝোতা চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের পরিচালক (কমিউনিকেশন অ্যান্ড পিআরডি) কাজী আলী রেজা ও ড্যাফোডিল ফ্যামিলির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান।

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও ঢাকা আহ্ছানিয়া মিশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

আপডেট সময় : ০৩:১৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০১৮