ঢাকা ০২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলামোটরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়: বহিষ্কৃত যুবদল নেতাসহ আটক চার সিলেট-চট্টগ্রাম থেকে সরাসরি তুরস্ক ফ্লাইট চালুর আহ্বান মন্ত্রীর ইরানে অস্ত্র ঘাটতির কথা স্বীকার করলেন ট্রাম্প দেশজুড়ে অস্থিরতা সৃষ্টির পায়তারা চলছে: তারেক রহমান সালমান মুক্তাদিরের শ্বশুরের টস বন্ডের চারটি গুদাম সিলগালা দেশের দুই জেলায় বজ্রবৃষ্টিসহ ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রাজধানীর বাজারে সবজির চড়া দাম, শিমের কেজি ২০০ টাকা তিন মাসে দ্বিগুণ হলো এয়ার অ্যাস্ট্রার উড়োজাহাজ বহর নেতানিয়াহুকে সমর্থন নেই ট্রাম্পের, ইরান ইস্যুতে দিলেন কড়া বার্তা মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া

২৭ জানুয়ারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী

  • আপডেট সময় : ০৭:৫৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮
  • / 1040
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উৎসব মুখর পরিবেশে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী আগামী ২৭ জানুয়ারি ২০১৮ আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে উদযাপিত হবে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দি ডেইলী স্টার পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব মাহফুজ এনাম। মোঃ সবুর খান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখবেন  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইউসুফ এম ইসলাম ও উপ-উপাচার্য  প্রফেসর ড. এস এম মাহাবুবুল হক মজুমদার ও চতুর্দশ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ও ডীন (স্থায়ী ক্যাম্পাস) ড. মোস্তফা কামাল।

দিনব্যাপী আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে  বাস র‌্যালী, আলোচনা  অনুষ্ঠান, বৃক্ষরোপন, বনভোজন, পিঠা উৎসব, প্রদর্শনী,সেলিব্রেটি শো, খেলাধূলা, ফান ইভেন্টস, র‌্যাফেল ড্র এবং ব্যন্ড দলের  লাইভ কনসার্ট। অনুষ্ঠান উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসকে সাজানো হয়েছে বর্নিল সাজে।

পঁচিশ হাজার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাসহ ৪০০টি বাসের র‌্যালী  মানিক মিয়া এভিনিউ থেকে সকাল ৭টায়  আশুলিয়ার স্থায়ী ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

২৭ জানুয়ারি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী

আপডেট সময় : ০৭:৫৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮