ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

চীনের হেইনান কলেজ ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

  • আপডেট সময় : ০৮:৩৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জুন ২০১৮
  • / 211

চীনের হেইনান কলেজ অব ভোকেশন অ্যান্ড টেকনিক এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে হোটেল ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, গবেষণা, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে স্বাক্ষরিত সমঝোতা স্মারক পরস্পরের সাথে বিনিময় করছেন হেইনান কলেজ অব ভোকেশন অ্যান্ড টেকনিক এর অ্যাসিসট্যান্ট প্রেসিডেন্ট উ জিয়াও হুয়াই এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মাহবুব পারভেজ।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  শিক্ষার্থীদের মধ্যে হোটেল ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, গবেষণা, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে চীনের হেইনান কলেজ অব ভোকেশন অ্যান্ড টেকনিক ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

আজ শনিবার (৩০ জুন) ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্যের সভাকক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন হেইনান কলেজ অব ভোকেশন অ্যান্ড টেকনিকের অ্যাসিসট্যান্ট প্রেসিডেন্ট উ জিয়াও হুয়াই এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিবার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক মাহবুব পারভেজ। এসময় আরো উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির পরিচালক (ইন্টারন্যাশনাল এফেয়ার্স) প্রফেসর ড. মোঃ ফখরে হোসেন,  ক্যারিয়ার ডেভেলাপমেন্ট সেন্টারের পরিচালক আবু তাহের খান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারি অধ্যাপক মোঃ গোরাম মোস্তফা, ফনিক্স এব্রোড স্টিিডজ কনসাল্টটেন্সি বাংলাদেশ এর প্রতিনিধি বিজয়া এনাম, নেপাল প্রতিনিধি নিখিল রাজভোদ্রী, ও চীনের প্রতিনিধিমিঃ এলেক্স ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উর্ধ্বতন সহকারি পরিচালক (জনসংযোগ) মোঃ আনোয়ার হাবিব কাজল। চুক্তি স্বাক্ষরের আগে হেইনান কলেজ অব ভোকেশন অ্যান্ড টেকনিকের প্রতিনিধি দলের  সদস্যরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. ইউসুফ মাহাবুবুল ইসলামের সাথে এক সৌজন্য স্ক্ষাাতে মিলিত হন।

সমঝোতা অনুযায়ী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা চীনের হেইনান প্রদেশের নামী দামী হোটেলে ইন্টার্নশীপ করার সুযোগ পাবেন। উভয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সময়ের জন্য উভয় দেশে শিক্ষা সফরে (স্টাডি ট্যুর) যেতে পারবেন। বিশ্ববিদ্যালয় দুটির শিক্ষকরা গবেষণা কার্যক্রমের উদ্দেশ্যে উভয় দেশে ভ্রমণ করতে পারবেন। এছাড়া প্রতিষ্ঠান দুটি শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করবে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও হেইনান কলেজ অব ভোকেশন অ্যান্ড টেকনিক মনে করে, এই সমঝোতা স্মারকের ফলে উভয় প্রতিষ্ঠানের শিক্ষকও শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পাবে।

নিউজটি শেয়ার করুন

চীনের হেইনান কলেজ ও ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

আপডেট সময় : ০৮:৩৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জুন ২০১৮