শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ১০:০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 3
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশন চলাকালে মাগরিবের নামাজের বিরতিতে সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় তিনি তরুণ শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা দক্ষতা ও পরিবেশ সচেতনতার ওপর গুরুত্বারোপ করে তাদের যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, ‘তোমাদের সবাইকে সঠিকভাবে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী জানান, সরকার স্কুল ও কলেজ পর্যায়ে ভোকেশনাল বা কারিগরি শিক্ষা চালুর বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। পর্যায়ক্রমে নবম শ্রেণি থেকে এই শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা রয়েছে। খেলাধুলার প্রসারে তিনি ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচিতে অংশগ্রহণের পরামর্শ দেন। প্রধানমন্ত্রী বলেন, ছয়-সাতটি খেলার মধ্যে থেকে শিক্ষার্থীরা নিজেদের পছন্দমতো খেলা বেছে নেওয়ার সুযোগ পাবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, এসব গুণের সমন্বয়েই শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে।
বহুভাষায় দক্ষতা অর্জনের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, প্রত্যেক শিক্ষার্থীকে মাতৃভাষার পাশাপাশি আরও একটি ভাষা শিখতে হবে। এর জন্য ইংরেজি, মান্দারিন ও জাপানিজসহ ছয়-সাতটি ভাষার তালিকা থেকে পছন্দের ভাষা বেছে নেওয়ার সুযোগ রাখা হবে। তিনি আরও বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব, তাই প্রকৃতি ও প্রাণিকুলের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। একই সঙ্গে প্রাণী ও জীবজন্তুর প্রতিও দায়িত্বশীল আচরণ করতে হবে।
পরিবেশ সুরক্ষায় তরুণদের সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন রাখা এবং বৃক্ষরোপণে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। তিনি পরামর্শ দেন, ‘তোমাদের আপনজনদের জন্মদিনে গাছ উপহার দেবে। বেশি বেশি গাছ লাগালে পরিবেশ ভালো হবে। ভাবতে পারো, পরিবেশ ভালো হলে আমার কী লাভ? লাভ আমাদের সবার।’
এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ শিক্ষার্থী ও ছয় শিক্ষক, রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ শিক্ষার্থী ও চার শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল কলেজের নয়জন শিক্ষার্থী সংসদ ভবন পরিদর্শন করেন। তারা সংসদ অধিবেশন প্রত্যক্ষ করেন এবং সংসদ লাইব্রেরি ও উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন। এদিন সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের (ঢাকা-১) মাধ্যমে দোহার উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪৩ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক, রাজধানীর মণিপুর উচ্চবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ১৫ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক এবং চাঁদপুর মেডিকেল।

























