ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ৫ দিনব্যাপী ‘সামার স্কুল অব হিউম্যান রাইটস’ শুরু

  • আপডেট সময় : ০৯:০২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮
  • / 416

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) ও ভারতীয় পরামর্শক প্রতিষ্ঠান নলেজ স্টিজ-এর সম্মিলিত আয়োজনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অঅয়োজিত ৫ দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল সামার স্কুল অব হিউম্যান রাইটস’ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ঊক্তব্য রাখছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) ও ভারতীয় পরামর্শক প্রতিষ্ঠান নলেজ স্টিজ-এর সম্মিলিত আয়োজনে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আজ থেকে শুরু হয়েছে ৫ দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল সামার স্কুল অব হিউম্যান রাইটস’ কর্মসূচী।

গতকাল রোববার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান। ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) এর প্রধান উপদেষ্টা মে. জে. ফেরদৌস মিয়া (অব.)-এর সভাপতিত্তে¡ অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যঅশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, নলেজ স্টিজের প্রতিষ্ঠাতা ও গ্যালগোটিয়া ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক নীতেশ কুমার উপাধ্যায়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.)-এর পরিচালক (প্রশাসন) ব্যারিস্টার রিজওয়ানা ইউসুফ।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ১-৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত এই আন্তজার্তিক সামার স্কুল প্রোগ্রামে বাংলাদেশ, ভারত ও নেপালের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। শিক্ষার্থীরা এই পাঁচ দিনে মানবাধিকার বিষয়ক বিভিন্ন কর্মশালা ও সেমিনারে অংশগ্রহণ করবেন।

প্রধান অতিথির বক্তব্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, প্রথমবারের মতো এ ধরনের একটি সময়পোযোগী কর্মসূচির আয়োজনের অংশীদার হতে পেরে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় গর্ববোধ করছে। কারণ সারা পৃথিবীতেই মানবাধিকারের সংকট চলছে। আমরা যতই আধুনিক হচ্ছি ততই যেন মানবাধিকারের চর্চা থেকে পিছিয়ে পড়ছি। এই দুরবস্থার দায় শিক্ষা ব্যবস্থার ওপর বর্তায় বলে অভিমত ব্যক্ত করেন ড. মো. সবুর খান। তিনি বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সন্তানদেরকে যথেষ্ট মানবিকরূপে গড়ে তুলতে পারছে না। এ অবস্থার পরিবর্তনে সম্মিলিতভাবে সবাইকে এগিয়ে আসার আহŸান জানান ড. মো. সবুর খান।

সভাপতির বক্তব্যে মে. জে. ফেরদৌস মিয়া (অব.) বলেন, ইসলাম ধর্মের মহানবী হযরত মোহাম্মদ (সা.) সারাজীবন মানবতার জন্য ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। তিনি তাঁর অনুসারীদেরকেও মানবাধিকার রক্ষার কথা বলে গেছেন। পবিত্র কোরান শরীফেও বারবার মানবাধিকারের প্রসঙ্গটি এসেছে। তাই ইনস্টিটিউট অব হযরত মোহাম্মদ (সা.) নানা ধরনের স্বেচ্ছাসেবী কর্মকান্ডে পাশাপাশি মানবাধিকার নিয়েও কাজ করছে। মানবাধিকার বিষয়ক সামার স্কুলের আয়োজন সেসব

কর্মসূচিরই একটি অংশ বলে জানান তিনি। মে. জে. ফেরদৌস মিয়া (অব.) বলেন, আমাদের তরুণ শিক্ষার্থীদেরকে মানবাধিকার সম্পর্কে সচেতন করে তুলতে হবে। কারণ তাদের হাত ধরেই গড়ে উঠবে একটি বাসযোগ্য নিরাপদ পৃথিবী, যেখানে প্রতিটি মানুষ তার অধিকার নিয়ে বেঁচে থাকতে পারবে। সুতরাং আজকের তরুণরা যদি মানবাধিকার সম্পর্কে সঠিক শিক্ষা না পায় তবে তাদের কাছ থেকে মানবিক পৃথিবী আশা করা বোকামী হবে। এসময় তিনি শিক্ষার্থীদেরকে মানবিক পৃথিবী গড়ে তোলার আহ্ববান জানান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে ৫ দিনব্যাপী ‘সামার স্কুল অব হিউম্যান রাইটস’ শুরু

আপডেট সময় : ০৯:০২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮