ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বুড়িয়ে যাওয়ার ভয়, ত্বকে লাগান এই প্যাকগুলি

  • আপডেট সময় : ০৪:১৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অগাস্ট ২০১৮
  • / 826
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ  বয়স বাড়ুক, তা যেন চামড়ায় প্রভাব ফেলতে না পারে। ছবি: শাটারস্টক।

বয়স যতই বড়ুক, তার ছাপ চেহারায় পড়লে তা নিয়ে মনখারাপ হয় বইকি! বয়স বাড়ার সঙ্গে ত্বকের নানাবিধ সমস্যাতেও জেরবার হই আমরা। বলিরেখা, কুঁচকানো চামড়া, বয়সজনিত দাগ-ছোপ চেহারার লালিত্যকে নষ্ট করে দেয়। এর জন্য প্রয়োজনীয় বাজারচলতি ক্রিম বা চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করেই থাকেন আপনি। তবে এ সব ছাড়াও কতগুলো ঘরোয়া উপায়ে এই সমস্যা থেকে দূরে থাকা যায়।

সারা দিনের ব্যস্ততার মাঝে সামান্য কিছুটা সময় ব্যয় করলেই আপনি পেতে পারেন জেল্লাদার টানটান ত্বক। বলিরেখা, কুঁচকে যেতে বসা চামড়ার উপর যা দেবে যত্নের পরশ। বয়সের ছাপ সরিয়ে আপনার ত্বকও বলে উঠবে ‘বয়স একটা সংখ্যা মাত্র’! খেয়াল রাখবেন, অধিকাংশ ক্ষেত্রেই মাসাজ করার সঠিক নিয়ম আমরা জানি না বলেই চামড়া অকালে ঝুলে যায়। ত্বকের কুঞ্চিত ভাব ও ঝুলে পড়া রুখতে যে কোনও ক্রিম মাসাজ করুন মুখের নীচের অংশ থেকে উপরের অংশ বরাবর। দেখে নিন সে সব ঘরোয়া উপায়ে সংক্রান্ত বিউটিশিয়ান ঝরণা দত্তের খুঁটিনাটি টিপস। আর পুজোর আগেই হয়ে উঠুন তরতাজা।

  • টকদই ত্বকের জন্য খুব উপকারী। পুরু করে টকদই লাগিয়ে দশ মিনিট রেখে দিন। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। এতে ত্বকের তেলা ভাব বজায় থাকে। শুধু তা-ই নয়, টক দইয়ের প্রভাবে ত্বকের মৃত কোষ ঝরে গিয়ে তা হয়ে ওঠে প্রাণবন্ত।
  •  এক চা চামচ অলিভ অয়েলের সঙ্গে কিছুটা মধু মেশান। মধুর অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বককে প্রয়োজনীয় আর্দ্রতার সঙ্গে আলাদা একটা জেল্লাও দেয়। সঙ্গে অলিভ অয়েলের ট্যান রোধক ক্ষমতা ত্বকের কালচে ভাব দূর করে।
  •  মেচেতা বা পুরনো ছোপের জন্য মনখারাপ? রাতে এক কাপ মেথি গুঁড়ো করুন। এ বার তাকে জলের সঙ্গে মিশিয়ে নিন। এই জল ও মেথির মিশ্রণ মুখে মেখে ঘুমিয়ে পড়ুন। সকালে ধুয়ে ফেলুন। ত্বকের বলিরেখা ও ভাঁজকে টানটান করতে এই মিশ্রণ খুব কার্যকর।

গোলাপ জল, মধু এবং গ্লিসারিন— এই ত্রয়ী ত্বকের জেল্লা আনতে ওস্তাদ। একটি পাত্রে এক চামচ গোলাপ জল, এক চা চামচ মধু ও কিছুটা গ্লিসারিন মিশিয়ে নিন। প্রত্যেক দিন ঘুমতে যাওয়ার আগে মুখের নীচ থেকে উপরের দিক বরাবর মাসাজ করুন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বুড়িয়ে যাওয়ার ভয়, ত্বকে লাগান এই প্যাকগুলি

আপডেট সময় : ০৪:১৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অগাস্ট ২০১৮