ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

মেদ ঝরাতে নাস্তায় রাখুন এই সব খাবার

  • আপডেট সময় : ০৪:৩৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অগাস্ট ২০১৮
  • / 408
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  পরিবর্তিত খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার জন্য অচিরেই শরীরে জমে যায় মেদ। অন্যের পরামর্শ বা নিজের ধারণার উপর ভিত্তি করে শুরু করে দিই ডায়েট। অথচ, এই ডায়েটের ভুলেই শরীরে জমে আরও মেদ। জানেন কি, শরীরের মেদ অনেকটাই নির্ভর করে সকালের জলখাবারের উপর। তাই জেনে নিন ব্রেকফাস্টে কী কী রাখলে সহজেই ঝরবে মেদ।

                                                           ওটস

পুষ্টিবিদদের মতে, গাড়ি নিয়ে বেরলে যেমন ভাল করে তেল ভরে বেরনো উচিত, শরীরেও তেমনই মেদ ঝরানো পুষ্টিগুণের খাবার ভরে নিতে হবে দিনের শুরুতেই। তাই ব্রেকফাস্টে থাক ওটস। এতেই কমবে মেদ। ১০০ গ্রাম ওটসে রয়েছে প্রায় ১৭ গ্রাম প্রোটিন। দক্ষিণ-ভারতের এই খাবার যেমন পেট ভরায় তেমনই শরীরে জমতে দেয় না মেদ।

                                                              পনির

মেদ ঝরাতে পনির আপনার খাদ্যতালিকার অন্যতম উপাদান হওয়া উচিত। ফুল ক্রিম নয়, বরং ক্রিমলেস, ডাবল টোনড দুধের পনির কিনুন। আপনার চলপেটের চর্বি কমাতে প্রোটিন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ পনির অত্যন্ত কার্যকর। ডিম ও পনির দিয়ে ব্রেকফাস্টে তাই বানিয়ে ফেলুন পনির ভুর্জি।

                                            ডিম ভুজিয়া

ডিম এমন এক খাবার যা আপনার শরীরের প্রয়োজনীয় পুষ্টিগুণ তো দেয়ই, এমনকি, দুধের মতো ডিমের কুসুমকে সুষম আহারের পর্যায়েও ফেলেন অনেক চিকিৎসক। তবে শুধু সিদ্ধ ডিমে পেট ভরে না। তাই সিদ্ধ ডিম কুচিয়ে তাতে সামান্য পিঁয়াজ, লঙ্কা ও টম্যাটো ও হালকা মশলা মিশিয়ে বানিয়ে ফেলুন ডিম ভুজিয়া।

                                               রাগি

ময়দার লুচি বা পরোটা নয়, বরং রাগি ব্যবহার করুন ময়দার বদলে। রাগি মেদ তো ঝরায়ই, এ ছাড়া পুষ্টিগুণও ময়দার চেয়ে অনেক বেশি।

                                                 ব্রাউন ব্রেড

ব্রাউন ব্রেড রাখুন ব্রেকফাস্টের তালিকায়। এর ফাইবার ময়দার পাউরুটির চেয়ে অনেক বেশি এবং শরীরে দ্রবণে সহায়ক শর্করার জন্ম দেয়। ফলে মেদ জমে না একেবারেই। ভাল ফল পেতে লো ফ্যাট মাখন বা গ্রিন টি-এর সঙ্গে রাখুন আটার পাঁউরুটি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেদ ঝরাতে নাস্তায় রাখুন এই সব খাবার

আপডেট সময় : ০৪:৩৮:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ অগাস্ট ২০১৮