ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা

নান্দনিক টি-শার্ট প্রদর্শনীতে ‘বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনলজি’

  • আপডেট সময় : ০৮:২৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮
  • / 1501
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ ডেস্কঃ  দেশের তরুণ-তরুণীদের লাইফস্টাইলে পোশাক হিসেবে নান্দনিক টি-শার্টের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।

এই টি-শার্টের জনপ্রিয়তাকে পুঁজি করে দেশীয় ফ্যাশন হাউজগুলোও তৈরি করছে আকর্ষনীয় নানা আকৃতির টি-শার্ট। এর সাথে টি-শার্টের ব্যাপকতা সৃষ্টিতে বিভিন্ন কোম্পানী, ব্রান্ড এবং ফ্যাশন ইন্সটিটিউশনগুলো আয়োজন করছে বিভিন্ন টি-শার্ট প্রদর্শনী ও উৎসব।

এই ধারাবাহিকিতায় গত ১৮ সেপ্টেম্বর, মঙ্গলবার  বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনলজি-এর শিক্ষার্থীরা   আয়োজন করেছে একটি ব্যতিক্রমধর্মী টি-শার্ট প্রদর্শনী।

এই প্রদর্শনীতে তারা তুলে ধরেছে নিজেদের হাতে ফুটিয়ে তোলা এক্রিলিক পেইন্টের নকশা। গোল গলা এবং ভি-নেক, সবরকমের টি-শার্টই প্রদর্শনীতে ছিল।

প্রতিটি একটি নির্দিষ্ট থীমের উপর ভিত্তি করে ৩টি করে টি-শার্টে নকশা ফুটিয়ে তুলেছিল প্রত্যেক শিক্ষার্থী। তাদের সৃজনশীলতা কাজে লাগিয়ে  সমসাময়িক অসংগতি এবং কাল্পনিক পটভূমিকে বাস্তবে ফুটিয়ে তোলা রঙ তুলির আঁচড়ে গড়া প্রতিটি টি-শার্ট। সর্বমোট ৩০০ টি-শার্ট নিয়ে আয়োজিত এই প্রদর্শনীতে প্রতিটি থীম এবং টি-শার্ট ছিল প্রশংসনীয় ও শিক্ষামূলক।

প্রতিটি টি-শার্ট যেন একেকটি ডিজাইনারের রঙতুলির ক্যানভাস। এটি যেমন ডিজাইনের বৈচিত্র্য তেমনি রঙের ছড়াছড়ি।

এই প্রদর্শনীটি উদ্বোধন করেন ইন্সটিটিউশনটির মাননীয় ভাইস চ্যান্সেলর স্থপতি ডক্টর নিজামউদ্দিন আহমেদ

তিনি বলেন, “এই আয়োজনটি সত্যিই অত্যন্ত ব্যাতিক্রমধর্মী এবং অনুপ্রেরণামূলক। শিক্ষার্থীদের শিল্প নৈপূন্য এবং ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ নির্দ্বিধায় প্রশংসার যোগ্য। এমন উদ্যোগ বারবার নেবার জন্য সবাইকে আহবান জানাই ।”

উল্লেখ্য যে অংশগ্রহনকৃত শিক্ষার্থীবৃন্দ ১৭২ ব্যাচের এ এম টি অনুষদে অধ্যায়নরত।

পুরো প্রদর্শনীটি তত্ত্বাবধান করেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনলজি‘র  ডিপার্টমেন্ট অব ফ্যাশন ডিজাইনের লেকচারার হৃদিকা নুসরাত কুন্তলা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নান্দনিক টি-শার্ট প্রদর্শনীতে ‘বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনলজি’

আপডেট সময় : ০৮:২৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮