ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে নজরুল বর্ষ উদযাপন

  • আপডেট সময় : ০৭:৪৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 0
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার লালমোহন উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে করিমুন্নেছা হাফিজ মহিলা ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক। তিনি তাঁর বক্তব্যে বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় চেতনা ও সাম্যের প্রতীক। তার ক্ষুরধার লেখনী যুগে যুগে অন্যায়, শোষণ ও অসাম্যের বিরুদ্ধে মানুষকে অনুপ্রাণিত করেছে। নতুন প্রজন্মকে নজরুলের জীবনদর্শন ও আদর্শ অনুসরণ করে দেশপ্রেম ও মানবিকতায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন প্রভাষক আরিফুর রহমান শাহিন ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বাশার ইবনে মোমিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান লিপু, সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম নোমান, প্রভাষক রেজাউল রহমান শাহিনসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় সুধীবৃন্দ।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও গানসহ একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজনের শেষভাগে নজরুল বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নজরুলের কালজয়ী সৃষ্টির চর্চা ও অসাম্প্রদায়িক চেতনার প্রসার ঘটানোই মূল লক্ষ্য ছিল বলে সংশ্লিষ্টরা জানান।

নিউজটি শেয়ার করুন

লালমোহনে নজরুল বর্ষ উদযাপন

আপডেট সময় : ০৭:৪৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬