ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

‘জিয়ার সঙ্গে খাল কাটা বাহিনী রামপাল নিয়ে আন্দোলন করছে’

  • আপডেট সময় : ০২:০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭
  • / 324
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জিয়াউর রহমানের সঙ্গে খাল খননকারী বাহিনী রামপালের বিরুদ্ধে আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা সরকারের উন্নয়ন এবং সফলতার বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী চক্র, যুদ্ধাপরাধী ও জঙ্গিগোষ্ঠীর মূল মদদদাতা বিএনপি জামায়াতের মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধনটির আয়োজন করে স্বাধীনতা পরিষদ নামে একটি সংগঠন।

হাছান মাহমুদ বলেন, জিয়াউর রহমানের সঙ্গে খাল খননকারী বাহিনী রামপালের বিরুদ্ধে আন্দোলন করছে। তাদের সুর ও বিএনপির সুর একই ধরনের। এর মধ্যদিয়ে প্রমাণ হয়েছে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায় তারা।

তিনি বলেন, ‘অর্থনীতিবিদ, রাজনীতিবিদরা আজ পরিবেশবিদ হয়ে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করার বিরুদ্ধে আন্দোলন করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। অল্প বিদ্যা ভয়ংকারীদের দ্বারা আজ বাংলাদেশ বিপর্যস্ত।’

সার্স কমিটি নিয়ে বিএনপি করা মন্তব্য নিয়ে হাছান মাহমুদ বলেন, রাষ্ট্রপতি দল নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে সার্চ কমিটি গঠন করেছেন। যারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। তাদের নিয়েও বিএনপি বিভিন্ন ধরনের প্রশ্ন উপস্থাপন করছে।

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি নিয়ে প্রশ্ন না তুলে তাকে ধন্যবাদ জানান। অন্যথায় নির্বাচন বর্জন করে একবার যে ভুল করেছেন, আরেকবার করলে আপনাদের দূরবীক্ষণ দিয়েও খুঁজে পাওয়া যাবে না।

আয়োজক সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, সাংগঠনিক সম্পাদক করিম আহমেদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘জিয়ার সঙ্গে খাল কাটা বাহিনী রামপাল নিয়ে আন্দোলন করছে’

আপডেট সময় : ০২:০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭