ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফাওয়াদ খানের নতুন নেটফ্লিক্স সিরিজ ভারতে বিতর্কে আন্তর্জাতিক সম্পর্ক: বৈশ্বিক জ্ঞান ও উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি সোহরাওয়ার্দী নয়, নয়াপল্টনেই বিএনপির মঙ্গলবারের সমাবেশ জীবনানন্দের ‘আজকে রাতে’: ব্যক্তিগত অনুভূতি থেকে বিশ্বজনীন স্মৃতির অন্বেষণ জাতীয় ঐক্যের পথে বিএনপির কার্যক্রমই প্রধান বাধা: খেলাফত মজলিস ঢাকা ছাড়ার আগে গুলশানে রিকশায় ওটিলিয়া, মুগ্ধ হয়ে ফিরতে চাইলেন বারবার মোরগ পোলাও খাইয়ে সোনার দোকান ফাঁকা: তিন আসামি রিমান্ডে খুলনা কর আপিল বিভাগে ১০টি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জয়া আহসানের দার্জিলিংয়ে অবকাশ: কাঞ্চনজঙ্ঘার মুগ্ধতা পদ্মা সেতুর অদূরে ভয়াবহ রাজনৈতিক সংঘর্ষ, প্রাণ হারালেন যুবলীগ কর্মী

৫০০ ও ১০০০’র নোটে ফিরছে ভারত !

  • আপডেট সময় : ০৩:১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭
  • / 277
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন বছরের সবথেকে বড় চমক। আবার নাকি ফিরতে চলেছে পুরনো ৫০০ ও ১০০০ তাকার নোট। সরাসরিভাবে বাজারে এই নোটগুলি কার্যকর না হলেও আবার নাকি ব্যাংকে জমা করা যাবে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট। একটি সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আবার ৫০০ ও ১০০০ টাকার নোট জমা দেওয়ার অনুমতি দিতে পারে।

পুরনো নোটগুলি আবার জমা করা সুযোগ হলেও, সীমিতি পরিমাণে এই নোটগুলি জম করা যাবে বলে জানা যাচ্ছে রিপোর্টটি থেকে। হয়তো ২০০০ টাকার বেশি জমা করা যাবে না পুরনো নোট। কালো টাকা ও দুর্নীতি এড়াতেই এই পরিমাণ টাকা জমা করার সিদ্ধান্ত নিচ্ছে আরবিআই।

গত ৩১ ডিসেম্বরই ছিল পুরনো ৫০০ ও ১০০০ এর নোট জমা করার শেষ দিন। কিন্তু অনেকের কাছে এখনও রয়ে গিয়েছে পুরনো নোটও। আগামী ৩১ মার্চ পর্যন্ত  তারা সেই নোট জমা করতে পারবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। কিন্তু ৩১ ডিসেম্বরের মধ্যে ব্যাংকের কাছে পুরনো নোট জমা না করার বৈধ কারণ দেখাতে হবে তাদের।

২০১৬-র ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা দেশকে থমকে দিয়ে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার কথা ঘোষণা করেন। নোট বাতিলের পর সরকার ব্যাংক থেকে প্রতি সপ্তাহে সর্বোচ্চ ২৪,০০০ টাকা তোলার অনুমতি দেয়। এটিএম থেকে প্রতি দিন ২৫০০ টাকা পর্যন্ত তোলা যাচ্ছিল। এখনও এটিএমে প্রতি দিনে ১০,০০০ টাকা পর্যন্ত তোলা যাচ্ছে। তবে নোট বাতিল প্রক্রিয়ার ফলে এই বিধি নিষেধ থেকে দেশের মানুষ পুরোপুরি ভাবে কবে মুক্তি পাবে সেই ব্যাপারে সরকার এখনও কিছু জানায়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৫০০ ও ১০০০’র নোটে ফিরছে ভারত !

আপডেট সময় : ০৩:১০:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭