সংবাদ শিরোনাম ::
আইসিজে: রোহিঙ্গাদের অমানুষ হিসেবে প্রচার করেছিল মিয়ানমার সেনাবাহিনী
- আপডেট সময় : ০৫:০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
- / 7
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট বিচারপতি ইওয়াসাওয়া ইউজি জানিয়েছেন, মিয়ানমারের সেনাবাহিনী রোহিঙ্গাদের ‘অমানুষ’ ও ‘সহিংস হুমকি’ হিসেবে চিত্রিত করতে সুপরিকল্পিত ও সমন্বিত বিদ্বেষমূলক প্রচারণা চালিয়েছিল।
২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর সামরিক অভিযানের সময় এই বিদ্বেষ ছড়ানোর বিষয়টি বেশ সক্রিয় ছিল। তিনি বলেন, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় মিয়ানমার সেনাবাহিনী সক্রিয়ভাবে বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়েছে এবং তা প্রচার করেছে।
বিচারপতি ইউজি জানান, রোহিঙ্গাবিরোধী বিদ্বেষমূলক প্রচারণা এবং সামরিক অভিযানের মধ্যে সরাসরি যোগসূত্র খুঁজে পেয়েছে আদালত। তাদের মতে, রোহিঙ্গাদের অমানুষ ও সহিংসতার হুমকি হিসেবে উপস্থাপন করে এমন এক পরিস্থিতি তৈরি করা হয়েছিল, যা পুরো জনগোষ্ঠীকে ধ্বংস করার লক্ষ্যে হামলার পথ প্রশস্ত করে।
























