সংবাদ শিরোনাম ::
দেশে ফিরেছেন ১৬৬৭০ হাজি
- আপডেট সময় : ০৭:২৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০১৯
- / 239
বিডিসংবাদ অনলাইন ডেস্ক
সৌদি আরবে হজ পালন শেষে ১৬৬৭০ জন হাজি বাংলাদেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৯টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত ২৬টিসহ মোট ৪৫টি ফিরতি হজ ফ্লাইটে তারা দেশে ফিরেন।
গত ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়েছে। গত চারদিনে মোট ৪৫টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। বাকি হাজিদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে।
বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে গতকাল মঙ্গলবার প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল বারকাত মোহাম্মদ আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।




















