ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

বাণিজ্য মেলার সময় বাড়ছে চারদিন

  • আপডেট সময় : ০১:২৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭
  • / 369
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সময় চারদিন বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন আয়োজক সংস্থা রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যুগ্ম-সচিব রেজাউল করিম।

রেজাউল করিম বলেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে আগামী ৪ ফেব্রুয়ারি (শনিবার) পর্যন্ত বাণিজ্য মেলার সময় বাড়ানোর দাবি রয়েছে। এর প্রেক্ষিতে বিষয়টি নিয়ে আমরা বেশ কয়েকবার বৈঠক করেছি। আজ (রোববার) ইপিবির বৈঠকে প্রথমিকভাবে চারদিন সময় বাড়ানোর একটি সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল (সোমবার) সংশ্লিষ্টদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে ২০১৫ সালে দেশে টানা হরতাল-অবরোধসহ রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল ছিল। তাই স্বাভাবিকভাবে ক্রেতা-দশনার্থীরা বাণিজ্য মেলায় যেতে পারেননি। যে কারণে স্টল-প্যাভিলিয়ন মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের চেয়ে মেলার মেয়াদ ১০ দিন বাড়ানো হয়েছিল। কিন্তু গত বছর ভিন্ন চিত্র। দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় ব্যবসায়ীদের দাবি সত্ত্বেও সময় বাড়ায়নি ইপিবি।

উল্লেখ্য, ১ জানুয়ারি থেকে শুরু হওয়া এ মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। এবারের মেলায় প্রবেশমূল্য ধরা হয়েছে (পূর্ববর্তী তিন বছরের মতো) প্রাপ্তবয়স্কদের জন্য জনপ্রতি ৩০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য জনপ্রতি ২০ টাকা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাণিজ্য মেলার সময় বাড়ছে চারদিন

আপডেট সময় : ০১:২৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭