ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

কানাডায় ফের জয়ের দিকে ট্রুডো

  • আপডেট সময় : ১২:২৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
  • / 244
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্ক

কানাডার জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ক্ষমতাসীন লিবারেল পার্টি ফের জয় পেতে যাচ্ছে বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।

সোমবার কানাডায় জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (সিবিসি) প্রদর্শিত ফলাফলেও এমন ধারণাই পাওয়া গেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

কানাডার স্থানীয় সময় রাত সাড়ে ১০টা পর্যন্ত আসা ফলাফলে দেশটির ৩০৪টি ইলেক্টোরাল ডিস্ট্রিক্টের মধ্যে ১৪৬টিতে লিবারেলরা হয় এগিয়ে আছে অথবা নির্বাচিত হয়েছে বলে সিবিসি জানিয়েছে।

দ্বিতীয়বারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ট্রুডোর দলকে ১৭০টি আসনে জয় পেতে হবে। অন্যথায় ট্রুডোকে একটি সংখ্যালঘু সরকার গঠন করতে হবে। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো আইন পাস করতে তাকে বামপন্থী বিরোধীদলগুলোর সমর্থনের ওপর নির্ভর করতে হবে।

এতে ৩৩৮ আসনের হাউস অব কমন্সে ট্রুডোর অবস্থান গত মেয়াদের চেয়ে দুর্বল হবে।

কানাডার অপর দলগুলোর মধ্যে কুইবেক প্রদেশের বিচ্ছিন্নতাবাদী জোট কিবেকুয়া ওই প্রদেশটিতে ৩৩ আসনে এগিয়ে আছে অথবা জয়ী হয়েছে। গ্রিন পার্টি একটি আসনে এগিয়ে আছে অথবা জয় পেয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কানাডায় ফের জয়ের দিকে ট্রুডো

আপডেট সময় : ১২:২৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯