ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রৌমারী সীমান্তে যুবক আটক!

  • আপডেট সময় : ০৪:০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
  • / 236
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ভারত থেকে অবৈধভাবে গরু আনার সময় কুড়িগ্রামের রৌমারী সীমান্তে আলতাফ হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। শনিবার (১১ জানুয়ারী) ভোরে উপজেলার চরগয়টাপাড়া সীমান্ত থেকে যুবককে আটক করা হয়। আটক যুবক উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের খেতারচর গ্রামের সুরুজ্জামালের ছেলে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, চরগয়টাপাড়া সীমান্তে আন্তর্জাতিক ১০৫৩-৫৪ মেইন পিলারের নিকট দিয়ে অবৈধভাবে গরু আনার সময় ভারতীয় দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধাওয়া করে। এ সময় বাংলাদেশের অভন্তরে ঢুকে পড়লে বিজিবি তাকে আটক করে।

রৌমারী সীমান্তে যুবক আটকের কথা স্বীকার করে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এসএম আজাদ জানান, বিজিবি’র পক্ষ থেকে আটক যুবকের বিরুদ্ধে সীমান্ত আইনে রৌমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

রৌমারী থানার অফিসার ইনচার্জ হাসান ইনাম জানান, আটক যুবকের বিরুদ্ধে মামলা রুজু করে কুড়িগ্রাম জেলহাতে প্রেরণ করা হয়েছে।’ উল্লেখ্য, আটক যুবকের বিরুদ্ধে রৌমারী থানায় ইতিমধ্যে মাদক ও চোরাচালান আইনে একাধিক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রৌমারী সীমান্তে যুবক আটক!

আপডেট সময় : ০৪:০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০