ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বাংলাদেশের আরও কাছে করোনা ভাইরাস

  • আপডেট সময় : ০৬:৪১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০
  • / 268
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চীন থেকে উৎপত্তি হওয়া করোনা ভাইরাস ইতোমধ্যে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশসহ ১২টি দেশে ছড়িয়ে পড়েছে। সর্বশেষ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায় করোনা ভাইরাসে আক্রান্ত এক নারীকে সনাক্ত করা হয়েছে। ভাইরাস আক্রান্ত ওই নারী চীনা নাগরিক। বর্তমানে তিনি বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর জি নিউজ’র

খবরে বলা হয়, ওই নারীর নাম জো হুয়ামিন (২৮)। ছয় মাস আগে ভ্রমণে বেরিয়ে নামিবিয়া, মরিস আস, মাদাগাস্কার হয়ে গত ২৪ জানুয়ারি ভারতে প্রবেশ করেন। এরপরই করোনা ভাইরাস সন্দেহে তাঁকে অ্যাপোলো-তে ভর্তি করা হয়। গতকাল রাতে সেখান থেকে স্থানান্তরিত করা হয় বেলেঘাটা হাসপাতালে।

ভারতের বিমানবন্দরগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মুম্বাইয়ে চীন ফেরত দুজনকে নজরদারিতে রাখা হয়েছে। তাছাড়া চীন থেকে যারা আসছেন তাদেরকে দমদম বিমানবন্দরে তাদের থার্মাল স্কিনিং হচ্ছে। কারোর মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের উপসর্গ মিললে তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। চীনের বাসিন্দা হলে তাদের ফেরত পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর ভারতীয় হলে তাদের বেলেঘাটা হাসপাতালে পাঠাতে বলা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য ওই হাসপাতালে বিশেষ আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা ৮১ জনে দাঁড়িয়েছে। সরকারি হিসাব অনুযায়ী আক্রান্তের সংখ্যা ২ হাজার ৭শ ৪৪ জন। তবে ধারণা করা হচ্ছে আক্রান্তের সংখ্যা লক্ষাধিক। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশের আরও কাছে করোনা ভাইরাস

আপডেট সময় : ০৬:৪১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২০