ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের চাহিদা মিটিয়ে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ: বগুড়ায় বিএনপি নেতা মিজান বহিষ্কার সাবেক এমপি আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন গ্রেপ্তার ১০টি বোয়িং ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স সিলেটে সুরমা নদী থেকে মা ও শিশুকন্যার মৃত অবস্থায় পাওয়ার ঘটনায় গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টাকালে শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করল ছাত্রদল দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ অতিরিক্ত শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া কো-অর্ডিনেটর পদে মেহেদী হাসান পলাশের নিয়োগ

করোনায় আরো ১ জনের মৃত্যু, এই নিয়ে ২

  • আপডেট সময় : ০৩:০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০
  • / 198
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দ্বিতীয় ব্যক্তির মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী আরো জানান, দেশে নতুন চারজনসহ মোট ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সারা দেশে বর্তমানে ১৪ হাজার লোক কোয়ারেন্টিনে আছে।

গত ১৮ মার্চ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

বৈশ্বিক মহামারি ‍করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শনিবার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৯৮ জনে।

মন্ত্রী বলেন, প্রতিদিন ১০ হাজার লোক বাইরে থেকে আসছে। বর্তমানে দুই-একটি ছাড়া সব ফ্লাইট বন্ধ করে দেয়া হয়েছে।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বের ২ লাখ ৭৫ হাজার ৮৭১ জন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে বর্তমানে ১ লাখ ৭২ হাজার ৫৬১ জন চিকিৎসাধীন এবং ৭ হাজার ৭৬৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এছাড়া করোনাভাইরাস আক্রান্ত ১ লাখ ৩ হাজার ৩১০ জনের মধ্যে ৯১ হাজার ৯১২ জন (৮৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ১১ শতাংশ রোগী মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

করোনায় আরো ১ জনের মৃত্যু, এই নিয়ে ২

আপডেট সময় : ০৩:০১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০