ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড: জাতীয় গ্রিডে ১৩২১ মেগাওয়াট ঢাকার ৪ বারে এনবিআরের বিশেষ অভিযান শাহজালালে সোনা পাচারের সময় আটক বিমানকর্মী ও যাত্রী জনগণের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিতের আহ্বান ড. মঈন খানের মহেশপুরে তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সারসংকটের প্রতিবাদে জামায়াতের আফ্রিকার সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের ডাক দিলেন সিসি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার শাহজালালে যাত্রীসেবার মান যাচাইয়ে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সব সমস্যার সমাধান স্বরাষ্ট্রমন্ত্রীই করবেন: রাশেদ খাঁন বগুড়ায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

বাংলাদেশে করোনায় আরো ৪২ জনের মৃত্যু

  • আপডেট সময় : ০৩:০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
  • / 195
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশে করোনাভাইরাসে আরো ৪২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরো ২ হাজার ৭৪০ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ লাখ ১৩ হাজার ২৫৪ জন। আর মোট মারা গেছেন ২ হাজার ৭৫১ জন।

আজ বুধবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৫০টি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮০৫ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ১৭ হাজার ২০২ জন।

মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ৩০ জন ও নারী ১২ জন।

গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে আটজন, রাজশাহী বিভাগে তিনজন, খুলনা বিভাগে তিনজন, বরিশাল বিভাগে দুইজন, রংপুর বিভাগে দুইজন এবং সিলেট বিভাগে তিনজন।

বয়স বিশ্লেষণে জানা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন, ২১-৩০ একজন, ৩১-৪০ একজন, ৪১-৫০ তিনজন, ৫১-৬০ ১১ জন, ৬১-৭০ ১৪ জন, ৭১-৮০ আটজন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন।

হাসপাতালে মারা গেছে ৩৭ জন এবং বাড়িতে পাঁচজন।

২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৮২৪ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ৬৯৯ জনকে।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।

১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশে করোনায় আরো ৪২ জনের মৃত্যু

আপডেট সময় : ০৩:০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০