ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড: জাতীয় গ্রিডে ১৩২১ মেগাওয়াট ঢাকার ৪ বারে এনবিআরের বিশেষ অভিযান শাহজালালে সোনা পাচারের সময় আটক বিমানকর্মী ও যাত্রী জনগণের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিতের আহ্বান ড. মঈন খানের মহেশপুরে তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সারসংকটের প্রতিবাদে জামায়াতের আফ্রিকার সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের ডাক দিলেন সিসি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার শাহজালালে যাত্রীসেবার মান যাচাইয়ে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সব সমস্যার সমাধান স্বরাষ্ট্রমন্ত্রীই করবেন: রাশেদ খাঁন বগুড়ায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

ফ্রান্স আওয়ামী লীগ সভাপতি’র দায়িত্বে কাশেম, সম্পাদক কয়েছ

  • আপডেট সময় : ০১:০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০
  • / 190
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোহাম্মদ মুনির হোসেন, ফ্রান্স

ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এম এ কাশেম এবং সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ ।

গত ১ আগস্ট, মঙ্গলবার সর্ব ইউরোপীয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।

এর আগে ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ সেলিমের মৃত্যুর পর সহ-সভাপতি এম এ কাশেম এবং ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খানের (লিটন) মৃত্যুর পর যুগ্ম সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন (কয়েছ) ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে এতদিন কমিটির দায়িত্ব পালন করছিলেন।

কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের দায়িত্ব পাওয়ার পর থেকে এম এ কাশেম এবং দিলওয়ার হোসেন কয়েছকে বাংলাদেশ ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে নেতাকর্মীরা শুভেচ্ছা জানিয়েছেন।

দায়িত্বপ্রাপ্ত দুজন তাদের প্রতিক্রিয়ায় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করার পাশাপাশি তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবেন।

এ সময় সংশ্লিষ্ট সকলের প্রতি তাঁরা কৃতজ্ঞতা জানান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফ্রান্স আওয়ামী লীগ সভাপতি’র দায়িত্বে কাশেম, সম্পাদক কয়েছ

আপডেট সময় : ০১:০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২০