সংবাদ শিরোনাম ::
শেখ রেহানার ৬৫তম জন্মদিন পালনে ফ্রান্স আওয়ামী লীগ
- আপডেট সময় : ০৪:১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২০
- / 240
নিজস্ব প্রতিবেদক, ফ্রান্সঃ
জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ৬৫তম জন্মদিন পালন করলো ফ্রান্স আওয়ামীলীগ।
গত ১৩ সেপ্টেম্বর, ২০২০ রোববার প্যারিসে লাসাপেলেতে ফ্রান্স আওয়ামীলীগ কমিটির সকলের উপস্থিতিতে একটি আলোচনা সভার আয়োজনের মধ্য দিয়ে তাঁর এই জন্মদিনটি উদযাপন করা হয়।
ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছের পরিচালনায় উপস্থিত সভায় আলোচনায় অংশ নেন।

এ সময় ফ্রান্স আওয়ামীলীগ, প্যারিস নগর আওয়ামীলীগ, এবং যুবলীগের নেতৃবৃন্দ আলোচনা সভা শেষে শেখ রেহানার জন্মদিন উপলক্ষে তাঁর দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
সভা শেষে কেক কেটে জন্মদিন পালন করেন উপস্হিত সকলে।
বিডিসংবাদ/এএইচএস




















