ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: জামিন পাননি সাবেক এমপি আখতারুজ্জামান বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামান একদিনের রিমান্ডে দেশের প্রতিটি জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় হামলার শিকার এনসিপি সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পূজামণ্ডপের নিরাপত্তায় কোনো গাফিলতি বরদাশত নয়: সুলতান সালাউদ্দিন টুকু শেরপুরে ১৭১ মণ্ডপে দুর্গাপূজা: নিরাপত্তা নিশ্চিতে বিশেষ উদ্যোগ রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে সুইডেনের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তৃণমূল ছেড়ে বিজেপির প্রার্থী হলেন অভিনেত্রী কোয়েল মল্লিক এসআরবির অভিযানে চাঁদাবাজ পিচ্চি আল-আমিনসহ গ্রেপ্তার ৫ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ

  • আপডেট সময় : ০৯:০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
  • / 168
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সিলেটের এমসি কলেজের ছাত্রী নিবাসে স্বামীকে বেঁধে ছাত্রলীগের কর্মীরা স্ত্রীকে গণধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে পুলিশ গিয়ে গুরুতর অবস্থায় স্ত্রীকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেছে। এ ঘটনায় সিলেটে তোলপাড় চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অভিযুক্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ওই সময় তাদের ধরতে অভিযান চলছিল। তবে অভিযুক্ত সাত ছাত্রলীগ নেতাকর্মীর মধ্যে সাইফুর রহমান নামে এক ছাত্রলীগ কর্মীর কক্ষ থেকে অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে ওই ছাত্রাবাসে সাইফুরের কক্ষ থেকে উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি পাইপগান, চারটি রামদা’, একটি ছুরি ও দু’টি লোহার পাইপ।

পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় এমসি কলেজ ক্যাম্পাসে বেড়াতে আসেন এক দম্পত্তি। রাত ৯টার কয়েকজন ছাত্রলীগ কর্মী স্বামীকে মারধোর করে স্ত্রীকে ছিনিয়ে মহিলা ছাত্রী নিবাসে নিয়ে যায়। পরে স্ত্রীর পিছু পিছু স্বামী ছাত্রাবাসে পৌঁছলে তাকে রশি দিয়ে বেঁধে ফেলে ছাত্রলীগ কর্মীরা। একপর্যায়ে স্বামীর সঙ্গে বেড়াতে আসা ওই বধুকে ৫-৬ জন ছাত্রলীগ কর্মী পালাক্রমে ধর্ষণ করে।

খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে ছাত্রলীগ কর্মীরা পালিয়ে যায়।

এদিকে গুরুতর অবস্থায় ওই বধূকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। স্ত্রীর সঙ্গে হাসপাতালেও রয়েছেন স্বামী। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) জ্যোর্তিময় সরকার জানিয়েছেন, পুলিশ গিয়ে স্বামী-স্ত্রীকে ছাত্রী নিবাস থেকে উদ্ধার করে। এরপর স্ত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পরপরই পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, নবনির্মিত ওই ছাত্রী নিবাসটি ফাঁকা রয়েছে। এ কারণে সেখানে বখাটেরা রাতে আড্ডা দিতো।

এদিকে-ধর্ষক ছাত্রলীগ কর্মীরা টিলাগড়ের রঞ্জিত গ্রুপের সদস্য বলে জানা গেছে। তারা করোনাকালে ফাঁকা হোস্টেলে আড্ডার পাশাপাশি মাদক সেবন করত বলে স্থানীয়রা জানিয়েছে। তারা জানায়, এ নিয়ে বার বার অভিযোগ জানালেও কলেজ কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

নিউজটি শেয়ার করুন

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ

আপডেট সময় : ০৯:০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০