ঢাকা ১১:৫১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদনের নতুন রেকর্ড: জাতীয় গ্রিডে ১৩২১ মেগাওয়াট ঢাকার ৪ বারে এনবিআরের বিশেষ অভিযান শাহজালালে সোনা পাচারের সময় আটক বিমানকর্মী ও যাত্রী জনগণের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিতের আহ্বান ড. মঈন খানের মহেশপুরে তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও সারসংকটের প্রতিবাদে জামায়াতের আফ্রিকার সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের ডাক দিলেন সিসি শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার শাহজালালে যাত্রীসেবার মান যাচাইয়ে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন সব সমস্যার সমাধান স্বরাষ্ট্রমন্ত্রীই করবেন: রাশেদ খাঁন বগুড়ায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু

বাংলাদেশে ১৫ দিনে ১.২২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে

  • আপডেট সময় : ০২:২৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
  • / 235
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রবাসী বাংলাদেশীরা ২০২০-২০২১ অর্থবছরের নভেম্বর মাসের প্রথম ১৫ দিনে ১.২২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছে। দেশের ইতিহাসে এর আগে কখনো মাত্র ১৫ দিনে এই পরিমাণ রেমিট্যান্স আসেনি। অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে চলতি অর্থবছরের এই মাসের প্রথম ১৫ দিনে প্রায় ১.২২ বিলিয়ন মার্কিন ডলার এসেছে।

সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরের একই সময়ে দেশে ০.৯১ বিলিয়ন মার্কিন ডলার এসেছিল।

রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সচল রেখেছে উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাম্প্রতিক এই রেমিট্যান্স প্রবাহের জন্য দেশবাসীর পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এই সময়ে আমাদের রেমিট্যান্স যোদ্ধারা দেশে অর্থ পাঠিয়ে আমাদের অর্থনীতিকে সচল রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ২০১৯-২০ অর্থবছরের বাজেটে সরকার প্রবাসী বাংলাদেশীদের উৎসাহিত করতে বিদেশ থেকে বৈধপথে রেমিট্যান্স পাঠালে ২ শতাংশ নগদ প্রণোদনা দেয়ার ঘোষণা দেয়। এর পরই রেমিট্যান্স প্রবাহ বাড়তে শুরু করে।’

মন্ত্রী বলেন, রেমিট্যান্স বাড়তে শুরু করলে অনেকেই বলতে শুরু করলেন যে এগুলো ঠিক নয়, এমনটা থাকবে না, এটা টেকসই নয়। মুস্তফা কামাল বলেন, যখন দেশে অস্বাভাবিক দ্রুত গতিতে রেমিট্যান্স আসতে শুরু করল, তখন তাদের অনেকেই বিভিন্ন মন্তব্য করতে শুরু করল যে শ্রমিকরা তাদের ব্যবসা গুটিয়ে বা চাকরি ছেড়ে দিয়ে দেশে ফিরে আসছে।

তিনি বলেন, তাদের সাথে তাল মিলিয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থাও বলতে শুরু করে যে, এই রেমিট্যান্স প্রবাহ ঠিক নয়, এটা টেকসই হবে না। কিন্তু, তাদের সকল পূর্বাভাস ভুল প্রমাণ করে ওই ঘোষণার পর থেকে রেমিট্যান্স প্রবাহ বেড়েই চলেছে। এতে আরো একবার প্রমাণিত হল যে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশে ১৫ দিনে ১.২২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে

আপডেট সময় : ০২:২৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০