ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

ফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫

  • আপডেট সময় : ০৯:২৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
  • / 206
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফ্রান্সে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, আল্পস পর্বতে বিধ্বস্ত হওয়া ওই হেলিকপ্টারে ছয়জন আরোহী ছিলেন। বেসরকারি কোম্পানির ওই হেলিকপ্টারটি একটি প্রশিক্ষণে অংশ নিতে গিয়েছিল।

হেলিকপ্টারটি স্যাভো এলাকার বোনভিলার্ড শহরে বিধ্বস্ত হয়েছে। কী কারণে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো তা এখনও নিশ্চিত নয়। তবে কর্মকর্তারা বলছেন, হয়তো খারাপ আবহাওয়ার কারণেই কপ্টারটি বিধ্বস্ত হয়েছে।

দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি থেকে বের হতে সক্ষম হন এর পাইলট। তাকে উদ্ধার করা হয়েছে। তিনি গুরুতর আহত হয়েছেন। ওই হেলিকপ্টারটি সার্ভিস এরিয়েন ফ্রেঞ্চ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের। তারা পুরো ফ্রান্সজুড়ে তল্লাশি, উদ্ধার অভিযান এবং অন্যান্য বিমানসেবা দিয়ে থাকে।

এক টুইট বার্তায় ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘দুর্ঘটনার শিকার ফ্রান্সের এই হিরোদের পরিবার, বন্ধু-বান্ধব এবং সহকর্মীদের প্রতি ফ্রান্সের জনগণের সমর্থন জ্ঞাপন করছি।’

ফ্রান্স কর্তৃপক্ষ বলছে, ইউরোকপ্টার ইসি১৩৫ উদ্ধারকারী সদস্যদের একটি প্রশিক্ষণে নিয়ে যাচ্ছিল। এটি ১ হাজার ৮শ মিটার উচ্চতা থেকে বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় কপ্টার থেকে বেরিয়ে যেতে সক্ষম হওয়ার পর স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে অ্যালার্ম বাজান হেলিকপ্টারটির পাইলট।

হেলিকপ্টারটিতে দুর্ঘটনার সময় দু’জন পাইলট ছিলেন। এদের মধ্যে একজন প্রশিক্ষণ নিতে যাচ্ছিলেন। বাকি চারজনের মধ্যে দু’জন উইঞ্চ অপারেটর এবং অন্য দু’জন পাহাড়ি এলাকার উদ্ধারকর্মী।

দুর্ঘটনার পর ওই এলাকায় তিনটি হেলিকপ্টারে করে ৪০ জন উদ্ধারকর্মীকে পাঠানো হয়েছে। কুশায়া ও খারাপ আবহাওয়ার কারণে তারা এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। তবে সেখানে পায়ে হেঁটে বেশ কয়েকজন উদ্ধারকারী পৌঁছানোর পর তারা বিধ্বস্ত হেলিকপ্টারের পাইলটকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন জানিয়েছেন, তিনি বুধবার ঘটনাস্থল পরিদর্শন করবেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফ্রান্সে হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫

আপডেট সময় : ০৯:২৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০