ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতার ১২ লাখ টাকার গরু সম্পদ মুন্সীগঞ্জে শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিভাবক গ্রেপ্তার ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: একজনের মৃত্যু, আহত একজন ডিজেল সংকট: ইউরোপের মজুত ছাড়তে যুক্তরাষ্ট্রের কঠোর চাপ সংগীতের ৬০ বছর: খুরশীদ আলমের সংবর্ধনায় সুজানা রূপার গান চুয়েটে উপাচার্য পুনর্বহালের দাবিতে ছুটির দিনেও বিক্ষোভ অক্টোবরে তিনটি লঘুচাপের সম্ভাবনা, হতে পারে ঘূর্ণিঝড় জমজমের পানি সরবরাহে বিলম্ব: বিমানে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির সময় বাড়ালো মন্ত্রণালয় ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

রাজধানীতে ২৭ জানুয়ারি, সারা দেশে ৮ ফেব্রুয়ারি টিকাদান শুরু

  • আপডেট সময় : ০৪:২২:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
  • / 165
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চলতি মাস থেকেই দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে টিকাদান কর্মসূচী শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান। শনিবার রাজধানীর শ্যামলীতে কিডনি হাসপাতাল পরিদর্শনে গিয়ে গণমাধ্যম কর্মীদের সচিব বলেন, ২৭ জানুয়ারি ঢাকার পাঁচটি হাসপাতালে কয়েকশ জনকে টিকা দিয়ে দেখার পর ৮ ফেব্রুয়ারি সারাদেশে টিকাদান শুরু হবে।

তিনি বলেন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রথম টিকা দেয়া হবে একজন নার্সকে। এছাড়া আরো ২৪ জনকে টিকা দেয়া হবে। ‘এদের মধ্যে করোনাভাইরাসের সময় কাজ করা সম্মুখযোদ্ধা স্বাস্থ্যকর্মী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, চিকিৎসক এবং সাংবাদিকরা থাকবেন।’

ঢাকায় প্রথম দিনে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে টিকা দেয়া হবে। সচিব বলেন, (সেখানে) ৪০০ থেকে ৫০০ জনের ওপর টিকা প্রয়োগ করা হবে। তাদেরকে এক সপ্তাহ পর্যবেক্ষণে রাখার পর ৮ ফেব্রুয়ারি থেকে সারা দেশে টিকাদান শুরু হবে।

গত বৃহস্পতিবার ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ ডোজ টিকা আসে। এরপরই টিকাদান শুরুর চূড়ান্ত সিদ্ধান্ত হলো।

বাংলাদেশ সরকারিভাবেও ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে তিন কোটি ডোজ টিকা কিনছে, যার প্রথম চালানে ৫০ লাখ ডোজ টিকা ২৫ জানুয়ারির মধ্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজধানীতে ২৭ জানুয়ারি, সারা দেশে ৮ ফেব্রুয়ারি টিকাদান শুরু

আপডেট সময় : ০৪:২২:২১ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১