ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে অভিবাসী নিষেধাজ্ঞায় তিন মুসলিমপ্রধান দেশ নিশ্চুপ

  • আপডেট সময় : ১১:৪৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭
  • / 392
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাতটি মুসলিম দেশের নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নির্বাহী আদেশের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও নাগরিক সরব। খ্রিস্টান প্রধান পশ্চিমা দেশগুলোর নেতারাও ট্রাম্পের সমালোচনা করছেন।

কিন্তু এই নিষেধাজ্ঞার বিষয়ে মুসলিম দেশগুলোর কোনো প্রতিক্রিয়া নেই বললেই চলে। প্রভাবশালী তিনটি মুসলিমপ্রধান দেশ কার্যত ট্রাম্পের নিষেধাজ্ঞাকে হয় মুখ বুজে মেনে নিয়েছে, নয়তো তাকে প্রকাশ্যে সমর্থন দিয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া নিশ্চুপ। উল্টো দেশটি তাদের নাগরিকদের ট্রাম্পের বিষয়ে কথা বলতে না করেছে। ফরেন পলিসি সাময়িকীর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত সোমবার এক অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বলেন, ট্রাম্পের নীতির প্রভাব তাদের ওপর পড়েনি। তাই এ নিয়ে তারা কেন ক্ষোভ দেখাবেন বলে প্রশ্ন রাখেন তিনি। উইদোদোর মুখপাত্র জোহান বুদি বলেছেন, ইন্দোনেশিয়ার জনগণের ওপর আমেরিকার প্রেসিডেন্টের নীতির প্রভাব যাতে না পড়ে, তা নিশ্চিত করেছেন উইদোদো।

জোহান বুদি বলেন, ট্রাম্পের বিষয়ে কথা না বলতে জনগণকে বলা হচ্ছে। ট্রাম্পের নিষেধাজ্ঞার আদেশের বিষয়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকেরও কোনো টুঁ শব্দ শোনা যাচ্ছে না। অথচ এই নাজিবই মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম নির্যাতনের বিষয়ে উচ্চকিত। ট্রাম্পের বিদ্বেষমূলক নীতির বিষয়ে নেতারা নীরব থাকায় ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সাধারণ মানুষ ক্ষুব্ধ। এ ছাড়া দেশ দু’টির জনগণের আশঙ্কা, নিষেধাজ্ঞার পরের পালা তাদের ওপরই পড়তে পারে।

এদিকে ট্রাম্পের নিষেধাজ্ঞা নির্দিষ্টভাবে কোনো ধর্মকে লক্ষ্য করে জারি করা হয়নি বলে দাবি করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি বলেন, মার্কিন প্রশাসনের নতুন সিদ্ধান্ত কোনো নির্দিষ্ট ধর্মকে লক্ষ্য করে নেয়া হয়েছে বলাটা হবে ভুল। বৃহস্পতিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লেভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে নাহিয়ান এ কথা বলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রে অভিবাসী নিষেধাজ্ঞায় তিন মুসলিমপ্রধান দেশ নিশ্চুপ

আপডেট সময় : ১১:৪৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭