ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ আরামকোর সদর দপ্তর ও রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন মুম্বাই পুলিশের নোটিশে দেশ ছাড়ার নির্দেশ পেলেন অভিনেতা ইমরান

নরসিংদীতে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ডাকাত নিহত

  • আপডেট সময় : ০২:৫৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭
  • / 323
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে সদর উপজেলার মাধবদীতে ডাকাতি শেষে পালানোকালে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ডাকাত নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ১ ফেব্রুয়ারী বুধবার গভীর রাতে মাধবদী থানার মহিষাশুড়া ইউনিয়নের বালুসাইর ও বালুচর গ্রামের মাঝামাঝি মাঠে এ ঘটনা ঘটে। ২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে মাধবদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ডাকাতের লাশ উদ্ধার শেষে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত ডাকাতের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে  জানা যায়, বুধবার গভীর রাতে ১৫/১৬ জনের একদল মুখোশধারী ডাকাত মাধবদী থানার আলগী গ্রামের মনোহরপুর মহল্লার শাহজালালের বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাতরা বাড়ির প্রধান ফটকসহ ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে অস্ত্রের মুখে বাড়ির সকলকে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটে নিয়ে পালিয়ে যায়। অপরদিকে ডাকাতদল একই রাতে মাধবদীর আট্পাইকার ডাঙ্গিরপাড় মহল্লার কনক মিয়ার বাড়িতে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে বাড়ীর লোকজনদের একই কায়দায় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৯০ হাজার টাকা ও দেড় ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়।

গভীর রাতে আতঙ্কিত বাড়ির লোকজনদের আর্তচিৎকারে প্রতিবেশীরা দ্রুত ছুটে এসে মসজিদের মাইকে ডাকাত প্রতিহতের জন্য এগিয়ে আসার প্রচার করলে গ্রামের শত-শত লোকজন লাঠিসোঠা নিয়ে ডাকাতদের ধাওয়া করার এক পর্যায়ে অন্য ডাকাতরা পালিয়ে গেলেও অজ্ঞাতনামা এক ডাকাতকে ঘেড়াও করে গণ-ধোলাই দেয়। যার ফলে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা ডাকাতের মৃত্যু হয়। এদিকে এলাকাবাসী জানায়, মাধবদীতে থানা বাস্তবায়নের ১ বছর অতিবাহিত হলেও আইন-শৃঙ্খলার উন্নতির পরিবর্তে অবনতি ঘটেছে। ফলে এলাকাবাসী কাঙ্খিত নিরাপত্তা থেকে বঞ্চিত হয়ে আসছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ডাকাতের  পরিচয় পাওয়া যায়নি। নরসিংদী সদর হাসপাতাল মর্গে নিহত ডাকাতের লাশ রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ডাকাত নিহত

আপডেট সময় : ০২:৫৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০১৭