ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মার্কিন মধ্যবর্তী নির্বাচন: আগাম ভোটে ডেমোক্র্যাটদের ভালো সাড়া মিষ্টির শূন্য আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন: ইসি বিএনপি জোটেরই থাকবে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসন: ইসি ক্যাশলেস লেনদেনে বাংলা কিউআর ব্যবহার হবে সম্পূর্ণ ফ্রি শুক্রবার ঢাকায় পৌঁছাচ্ছে রূপপুর প্রকল্পের বাড়তি ইউরেনিয়াম জ্বালানি মেট্রো রেলের দুই লাইন নির্মাণে ৪৬ হাজার কোটি টাকা স্বৈরাচার শুধু নিজেদের উন্নয়ন করেছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের ২৩ ঘণ্টা পর দুই শিশুর

আহত সাংবাদিকের মৃত্যুর খবরে নানীও মারা গেলেন

  • আপডেট সময় : ১০:৪৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 329
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দুটি গ্রুপের সংঘর্ষে সিরাজগঞ্জে গুলিবিদ্ধ এক সাংবাদিক শুক্রবার মারা গেছেন। আর এই খবর বাড়িতে এসে পৌঁছানোর পর মারা গেছেন ঐ সাংবাদিকের নানীও।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিতে আহত হন দৈনিক সমকালের স্থানীয় প্রতিনিধি আবদুল হাকিম শিমুল।

গুরুতর আহত অবস্থায় তাঁকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়।

এই খবর শুনে তাঁর নানী রোকেয়া বেগম অসুস্থ হয়ে পড়েন।তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছিল।তাদের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ৯০বছর বয়স্ক রোকেয়া বেগম বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। এরইমাঝে গুলিতে নাতির নিহত হওয়ার খবর শুনে তা সহ্য করতে পারেননি।

তাঁর মস্তিস্কে রক্তক্ষরণ হয় এবং তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।এখন নাতি এবং নানী, দু’জনেরই দাফন শনিবার করার সিদ্ধান্ত নিয়েছে তাঁদের পরিবার।

বৃহস্পতিবার শাহজাদপুরে আওয়ামী লীগের দুই পক্ষে সংঘর্ষের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক আবদুল হাকিম শিমুল গুলিতে গুরুতর আহত হয়েছিলেন।তাঁকে হত্যার অভিযোগে মামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং সেখানকার পৌর মেয়র হালিমুল হকের দুই ভাইকে পুলিশ গ্রেফতার করেছে।

এদিকে, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শাহজাদপুরে সাংবাদিকের মৃত্যুর ঘটনা তারা দলীয়ভাবে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। বিবিসি

নিউজটি শেয়ার করুন

আহত সাংবাদিকের মৃত্যুর খবরে নানীও মারা গেলেন

আপডেট সময় : ১০:৪৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৭