ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

১২ উর্ধ্ব বয়সীদের টিকা নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০৪:৪১:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১
  • / 215
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ১২ বছরের বেশি বয়সীদের করোনাভাইরাসের টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে ।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘টিকা দেয়ার কার্যক্রম এ মাস থেকে আরো বেগবান হবে। এ মাসে আড়াই কোটি টিকা পাওয়া যাবে।’

এ মাসে যে আড়াই কোটি টিকা আসবে, এর মধ্যে দুই কোটি আসবে সিনোফার্ম, বাকিটা ফাইজারের বলেও জানান জাহিদ মালেক।

তিনি বলেন, ‘১২ বছরের বেশি বয়সী যারা আছে, তাদের টিকা দেয়ার ব্যাপারে ডব্লিউএইচও’র অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে। কোনো দেশেই এর অনুমোদন দেয়নি। যেসব দেশ দিচ্ছে, তারা নিজেদের মতো করেই দিচ্ছে। এ ব্যাপারে টেকনিক্যাল কমিটির অনুমোদনেরও প্রয়োজন আছে।’

স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘কোভিড ডেডিকেটেড হাসপাতালে ১৭ হাজার বেড ছিল, এখন সেখানে সারাদেশে ১২ থেকে ১৪ হাজার বেড খালি। ঢাকায় ৭৫ ভাগ খালি আছে। করোনা সংক্রমণ কমে যাওয়ায় এগুলো খালি হয়েছে। এগুলো ক্যান্সারসহ সাধারণ রোগীদের জন্য দেয়া হবে।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১২ উর্ধ্ব বয়সীদের টিকা নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৪:৪১:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১