ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও ছড়ানোকে অপরাধ বললেন শাহজালালে ৪ কেজি কুশসহ ভারতীয় নাগরিক আটক অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া

বিশ্বে আবারো বাড়ছে কারোনার সংক্রমণ ও মৃত্যু

  • আপডেট সময় : ১২:২০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
  • / 173
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিশ্বজুড়ে আবারো বাড়ছে মহামারী করোনাভাইরাসের প্রকোপ। অবনতি ঘটছে পরিস্থিতির। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ১২৮ জনের। এ নিয়ে মহামারীর শুরু থেকে বিশ্বব্যাপী মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ লাখ ৩৬ হাজার ৬৬২ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৪ লাখ ৬ হাজার ৫০২ জন। এ নিয়ে মহামারীর শুরু থেকে ভাইরাসটিতে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার ৮৮৫ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। একই সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ৫২৬ জন। এছাড়া ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৬৯ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৭০ লাখ ২৯ হাজার ৮২৯ জনে। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৬৯ হাজার ৪১৮ জনে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে গত এক দিনে করোনায় মৃত্যু হয়েছে ১১৭৮ জনের। এতে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৮৭১ জনে। এছাড়া নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৩৯ হাজার ৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ লাখ ৯৩ হাজার ২০০ জনে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বে আবারো বাড়ছে কারোনার সংক্রমণ ও মৃত্যু

আপডেট সময় : ১২:২০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১