ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল, সম্পাদক আকতার

  • আপডেট সময় : ০১:১৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
  • / 217
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন যায়যায়দিনের বার্তা সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আকতার হোসেন । মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যায় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম বুলবুল ভোটের ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে সোহেল হায়দার চৌধুরীর প্রধান প্রতিদ্বন্দ্বী সাজ্জাদ হোসেন তপু পেয়েছেন ৬৯৩ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী কুদ্দুস আফ্রাদ পেয়েছেন ৪৭৯ ভোট। আর সাধারণ সম্পাদক পদে আকতার হোসেনের প্রধান প্রতিদ্বন্দ্বী মেহেদী হাসান পেয়েছেন ৬৪২ ভোট। এই পদে আরেক প্রতিদ্বন্দ্বী গাজী জহিরুল ইসলাম পেয়েছেন ৪৪৫ ভোট।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সিনিয়র সহসভাপতি এম এ কুদ্দুস, সহ সভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, কল্যাণ সম্পাদক পদে জোবায়ের রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান, আইন বিষয়ক সম্পাদক এস এম সাইফ আলী এবং নারী সম্পাদক পদে সুরাইয়া বানু।

ডিইউজের নির্বাচনে তিনটি প্যানেল এবার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছে। কুদ্দুস আফ্রাদ-গাজী জহিরুল ইসলাম প্যানেল, সাজ্জাদ আলম খান তপু-আকতার হোসেন পরিষদ, সোহেল হায়দার চৌধুরী-মেহেদী হাসান পরিষদ। এই তিনটি পরিষদে মোট ৬১ জন প্রার্থী ভোটে লড়েছেন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী লড়েছেন আরও ১০ জন। ফলে এবারের নির্বাচনে মোট প্রার্থীর সংখ্যা ৭১ জন। এবারের নির্বাচনে মোট ভোটার ২ হাজার ৯৬৪ জন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল, সম্পাদক আকতার

আপডেট সময় : ০১:১৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২