ঢাকা ০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

সিরিয়ায় আলেপ্পোতে ‘অবরুদ্ধ’ আইএস

  • আপডেট সময় : ০৯:০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 409
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরিয়ার আলেপ্পো নগরীতে ইসলামিক স্টেট (আইএস) নামধারী জঙ্গি সংগঠনের সৈন্যরা তাদের সর্বশেষ ঘাঁটিতে ‘পুরোপুরি অবরুদ্ধ’ হয়ে পড়েছে। সরকারপন্থী বাহিনী বিভিন্ন ফ্রন্ট থেকে জিহাদিদের কোণঠাসা করার প্রেক্ষাপটে তারা অবরুদ্ধ হয়ে পড়ে। সোমবার এ খবর জানা গেছে।

মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী উত্তরাঞ্চলীয় আল বাব শহরমুখী একটি সড়ক বিচ্ছিন্ন করার পর আইএস যোদ্ধারা অবরুদ্ধ হয়ে পড়ে।

সংগঠনটি জানায়, সরকারি বাহিনী দক্ষিণ দিক থেকে এবং তুরস্ক ও বিদ্রোহী বাহিনী পূর্ব, উত্তর ও পশ্চিম দিক থেকে আল বাব শহর পুরোপুরি অবরুদ্ধ করে ফেলেছে।

মানবাধিকার সংগঠনের প্রধান রামি আব্দেল রহমান বলেন, ‘সিরিয়ার সরকারি বাহিনী ও মিত্র মিলিশিয়ারা আল বাব-রাকার মধ্যে সর্বশেষ রাস্তা দখল করে নিয়েছে। তিনি বলেন, আল বাবের চারপাশে চলমান সংঘর্ষে সোমবার কমপক্ষে ১১ সরকারপন্থী যোদ্ধা নিহত হয়েছে।

তুরস্ক সীমান্তের ২৫ কি.মি. দক্ষিণে আল-বাব শহর অবস্থিত। আলেপ্পো প্রদেশে আইএসের সর্বশেষ শক্ত ঘাঁটি আল বাব শহরটিকে অবরুদ্ধ করে ফেলা সামগ্রিক এ যুদ্ধে প্রায় সব পক্ষের জন্য সফলতা বলে বিবেচনা করা হচ্ছে।

মানবাধিকার সংগঠন আরো জানায়, সোমবার মধ্যাঞ্চলের হোমস প্রদেশে আইএসের সংঘর্ষে কমপক্ষে ১৪ সরকারি যোদ্ধা নিহত হয়েছে। বাসস।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরিয়ায় আলেপ্পোতে ‘অবরুদ্ধ’ আইএস

আপডেট সময় : ০৯:০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭