ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ইসলামী মূল্যবোধ পরিপন্থী বিষয় প্রচার : নেটফ্লিক্সকে মধ্যপ্রাচ্যের হুঁশিয়ারি

  • আপডেট সময় : ০৬:২৯:১২ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২
  • / 152
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইসলামী ও সামাজিক মূল্যবোধ পরিপন্থী বিষয়বস্তু প্রচার না করতে অনলাইন ভিডিও শেয়ারিং ও স্যোসাল মিডিয়া প্লাটফর্ম ‘নেটফ্লিক্স’কে হুঁশিয়ারি দিয়েছে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি মুসলিম দেশ। একইসাথে এই ধরনের যেসব ভিডিও আছে সেগুলো দ্রুত সরিয়ে ফেলার আহ্বান জানানো হয়েছে। না সরালে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে দেশগুলো।

পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম ডন এই খবর জানিয়েছে।

আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম সূত্রে ডন জানায়, গলফ কর্পোরেশন কাউন্সিলের সদস্য ছয়টি দেশ এবং সৌদি মিডিয়া রেগুলেটর যৌথ বিবৃতিতে এই হুঁশিয়ারি দেয়।

সংস্থাটির সদস্য দেশ ছয়টি হলো সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত।

বিবৃতিতে শিশু সম্পর্কিত ইসলামী ও সামাজিক মূল্যবোধ পরিপন্থী কন্টেন্টগুলো দ্রুত সরিয়ে ফেলতে নেটফ্লিক্স কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানানো হয়। তবে বিবৃতিতে বিতর্কিত ভিডিও সম্পর্কে বিস্তারিত ব্যাখা দেয়া হয়নি।

যৌথ বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের দর্শকদের নেটফ্লিক্স এমন বিষয়ব্স্তু দেখাচ্ছে, যা মিডিয়া আইনের লঙ্ঘন। তাদের সতর্ক করা হয়েছে যে তারা যদি এটা থেকে সরে না আসে, তাহলে দ্রুত আইনি পদক্ষেপ নেয়া হবে।

মার্কিন সিনেমাগুলোতে যৌন উদ্দীপক দৃশ্য দেখানোকে কেন্দ্র করে আমেরিকান ফিল্ম ডিস্ট্রিবিউটরদের সাথে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোর সম্পর্ক দিন দিন অবনতি হচ্ছে। সৌদিতে ২০১৭ সালে সিনেমা হল চালু হয়। এরপর দেশটির পক্ষ থেকে ডিজনির কাছে আবেদন জানানো হয় যে মার্ভেলের সুপার হিরো সিনেমার ডক্টর স্ট্রেঞ্জে ‘এলজিবিটিকিউ’ সম্পর্কিত বিষয়বস্তু সরানো হোক।

সৌদির সেই আবেদন নাকচ করে দেয় ডিজনি। পরে সৌদি আরবও ওই সিনেমা না দেখানোর সিদ্ধান্ত নেয়। একইসাথে দেশটি ডিজনির অ্যানিমেটেড ফিল্ম ‘লাইটইয়ারে’ থাকা বিতর্কিত দৃশ্যগুলোও প্রদর্শনে নিষেধাজ্ঞা আরোপ করে।

সূত্র : ডন নিউজ উর্দু

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসলামী মূল্যবোধ পরিপন্থী বিষয় প্রচার : নেটফ্লিক্সকে মধ্যপ্রাচ্যের হুঁশিয়ারি

আপডেট সময় : ০৬:২৯:১২ অপরাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২