ঢাকা ১১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ভারতে ইলিশ রফতানি বন্ধের দাবিতে উকিল নোটিশ

  • আপডেট সময় : ০৪:৩৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২
  • / 163
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রফতানির কারণে দেশের বাজারে দাম বাড়ার অভিযোগ এনে ভারতে ইলিশ রফতানি বন্ধে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (১১ সেপ্টেম্বর) সুপ্রিমকোর্টের আইনজীবী মো: মাহমুদুল হাসান বাণিজ্য, মৎস্য ও প্রাণী সম্পদ, পররাষ্ট্র, পর্যটন মন্ত্রণালয়ের সচিব, রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, আমদানি ও রফতানি প্রধান নিয়ন্ত্রকের দফতর এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যানের কাছে এ নোটিশ পাঠান।

ওই নোটিশে বলা হয়েছে, ‘বাংলাদেশের রফতানি নীতি ২০২১-২৪ অনুযায়ী ইলিশ মাছ মুক্তভাবে রফতানিযোগ্য পণ্য নয়। বাণিজ্য মন্ত্রণালয় সম্পূর্ণ অনায্যভাবে, জণগণের স্বার্থ উপেক্ষা করে ভারতে ইলিশ রফতানির অনুমতি দিয়েছে।’

ইলিশ দেশের জাতীয় মাছ হওয়ার পরও ‘অত্যাধিক’ দামের কারণে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠী এ মাছ কেনার কথা ‘চিন্তাও করতে পারে না’ মন্তব্য করে উকিল নোটিশে বলা হয়, ‘দেশের মধ্যবিত্ত জনগণ‌ও এই ইলিশ মাছ কিনতে হিমশিম খাচ্ছে। বাজারে ইলিশ মাছের দাম গড়ে এক হাজার টাকা থেকে এক হাজার ২০০ টাকা কেজি।’

‘এছাড়া বাজারে পদ্মার সুস্বাদু প্রতি কেজি ইলিশের গড় দাম এক হাজার ২০০ থেকে দেড় হাজার টাকা, যা নদী থেকে সীমিত পরিমাণে পাওয়া যায়। ভারতে যে ইলিশ রফতানি করা হচ্ছে সেগুলো মূলত পদ্মার ইলিশ।… ভারতে রফতানির ফলে বাংলাদেশের বাজারগুলোতে পদ্মার ইলিশ যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছে না।’

নোটিশে বলা হয়, ‘অত্যন্ত দুঃখজনক বিষয় এই যে, বাণিজ্য মন্ত্রণালয় দেশের মানুষের চাহিদার কথা চিন্তা না করে ভারতে ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। ভারতে ইলিশ রফতানির ফলে বাংলাদেশের স্থানীয় বাজারগুলোতে ইলিশের দাম আরো বৃদ্ধি পেয়েছে। আরো দুঃখজনক বিষয় এই যে, বাংলাদেশের বাজার দরের চেয়ে কম মূল্যে ভারতে ইলিশ রফতানি করা হচ্ছে।’

উকিল নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে ভারতে ইলিশ রফতানি স্থায়ীভাবে বন্ধ করতে বিবাদীদের অনুরোধ করা হয়েছে। তা না হলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নিতে ‘জনস্বার্থে’ হাই কোর্টে রিট আবেদন করা হবে বলে হুঁশিয়ারি করা হয়েছে নোটিশে।

আইনজীবী মাহমুদুল হাসান বলেন, ‘সরকার যদি বিদেশীদের ইলিশের স্বাদ উপভোগ করাতে চায়, সেক্ষেত্রে সরকারের পক্ষে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ‘ইলিশ উৎসব’ আয়োজন করতে পারে। যেখানে বিদেশীদের আমন্ত্রণ জানানো হবে বাংলাদেশে ভ্রমণ করে ইলিশের স্বাদ উপভোগ করার জন্য।

‘আসন্ন দুর্গা পূজায় ইলিশের স্বাদ উপভোগ করার জন্য ভারতীয়দের বাংলাদেশে ভ্রমণের আমন্ত্রণ জানানো যেতে পারে। পর্যটন করপোরেশন আইনের আদেশের ধারা ৫ অনুযায়ী, পর্যটনের উন্নয়ন, বিকাশ, বিদেশী পর্যটকদের আকৃষ্ট করাসহ পর্যটনের সকল প্রকার উৎকর্ষ সাধনের দায়িত্ব পর্যটন কর্পোরেশনের।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতে ইলিশ রফতানি বন্ধের দাবিতে উকিল নোটিশ

আপডেট সময় : ০৪:৩৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ১১ সেপ্টেম্বর ২০২২