ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১২ জন নিহত

  • আপডেট সময় : ০৬:৫৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭
  • / 243
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইন্দোনেশিয়ায় ভূমিধসের ঘটনায় দুই শিশুসহ ১২ জন নিহত হয়েছে। জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির একটি গ্রামে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

বৃহস্পতিবার কিনতামানির বেশ কিছু গ্রামে ভূমিধসের ঘটনা ঘটেছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপণা অধিদপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, ভারি বৃষ্টিপাতের কারণেই বিভিন্ন স্থানে ভূমিধ্বসের ঘটনা ঘটেছে।

ভূমিধসের ঘটনায় এক নারী তার সাত এবং এক বছর বয়সী দুই সন্তানসহ নিহত হয়েছেন। রেড ক্রসের ত্রানকর্মী, সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা ধ্বংসস্তুপের নিচ থেকে লোকজনকে উদ্ধারে কাজ করে যাচ্ছেন।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপণা মুখপাত্র সুতোপো পুরও নুগরোহো সতর্ক করে জানিয়েছেন, বালিতে আরো ভারি বৃষ্টিপাত, বন্যা এবং ভূমিধসের ঘটনা ঘটতে পারে। ওই এলাকায় বৃহস্পতিবার ১৪৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।

সোনগান গ্রামের দুই পরিবারের সদস্য বেশ কয়েক ভূমিধসে নিহত হয়েছেন। আরো দু’জন আহত হয়েছেন। ভূমিধসে পাঁচটি বাড়ি ধ্বংস হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১২ জন নিহত

আপডেট সময় : ০৬:৫৬:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০১৭