ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শূন্যে ভাসবে টেসলার নতুন রোডস্টার, চমক দিলেন ইলন মাস্ক আড়াইহাজারে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ও টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায় ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহতদের মধ্যে ৬ জন একই পরিবারের ভোলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বহরে নতুন বোয়িং ৭৭৭ যুক্ত করল এয়ার চায়না কার্গো লাইসেন্সহীন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ঝুঁকিপূর্ণ জেনেও কার্যক্রম চালু ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের চার নেতা গ্রেপ্তার উত্তরায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২, ভাঙচুর গাড়ি টানা ৫ দিনের ছুটির আগে আজ খোলা ব্যাংক অফিসার্স ক্লাবে মর্মান্তিক দুর্ঘটনায় সাবেক অতিরিক্ত সচিবের প্রয়াণ

শাদে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৬০

  • আপডেট সময় : ০৪:২৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • / 128
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

শাদের নিরাপত্তা বাহিনী দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে। এতে অন্তত ৬০ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুটি বড় শহরে এ ঘটনা ঘটে।

বিষয়টি সরকারের এক মুখপাত্র ও মর্গের একজন কর্মকর্তা জানিয়েছেন।

মধ্য আফ্রিকার দেশটিতে অন্তর্বর্তী নেতা মহামত ইদ্রিস দেবির ক্ষমতার দু’বছরের মেয়াদ বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভের ফলে সৃষ্ট এই সহিংসতার পরে কর্তৃপক্ষ কারফিউ জারি করে।

শাদ সরকারের মুখপাত্র আজিজ মহামত সালেহ বলেন, রাজধানী এনজামেনায় ৩০ জন নিহত হয়েছেন। যদিও বিক্ষোভকারীদের দাবি, এই সংখ্যা ৪০ হবে।

শহরের মর্গের একজন কর্মকর্তা জানান, শাদের দ্বিতীয় বৃহত্তম শহর মাউন্ডুতে আরো ৩২ জন বিক্ষোভকারী নিহত হন। বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

অন্যান্য বিক্ষোভ দেশটির ডোবা ও সারাহ শহরে সংঘটিত হয়।

তিন দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকার পর দেবির বাবার হত্যাকাণ্ডের পর তিনি গত বছর দায়িত্ব নেন। ওই সময় থেকে এটিই হচ্ছে বড় আকারের মারাত্মক সরকারবিরোধী বিক্ষোভ।

কর্মকর্তারা বলেন, প্রয়াত প্রেসিডেন্ট ইদ্রিস দেবি ইতনো ২০২১ সালের এপ্রিলে দেশটির উত্তরাঞ্চলে যুদ্ধক্ষেত্রে শাদ সেনাদের সাথে দেখা করার সময় বিদ্রোহীদের হাতে নিহত হন।

এনজামেনার প্রধান হাসপাতাল কর্তৃপক্ষ বন্দুকের গুলিতে আহত অনেক ব্যক্তিকে চিকিৎসা দিতে হিমিশিম খেয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানন, আহতদের মধ্যে কয়েকজনকে সেনাবাহিনীর গাড়িতে করে লিবার্টি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের ওপর নির্যাতনের চিহ্ন রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা আরো বলেন, বিক্ষোভকারীরা এনজামেনায় রাজধানী জুড়ে বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত ৩টার দিকে জড়ো হতে থাকে। পুলিশ ভিড় লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়লেও বিক্ষোভকারীরা এগিয়ে আসতে থাকে এবং তাদের সংখ্যা বাড়তে থাকে। তখনই নিরাপত্তা বাহিনী গুলি চালায়, বিক্ষোভকারীরা কাঁদানে গ্যাসের মধ্যে ঘটনাস্থল থেকে মৃতদের জড়ো করতে লড়াই করে।

নিহতদের মধ্যে একজন শাদ সাংবাদিক নার্সিস ওরেজে আছেন। যিনি সিইএফওড রেডিওতে কাজ করতেন এবং বুলেটের আঘাতে তার মৃত্যু হয়েছে।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাদে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ৬০

আপডেট সময় : ০৪:২৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২