ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শূন্যে ভাসবে টেসলার নতুন রোডস্টার, চমক দিলেন ইলন মাস্ক আড়াইহাজারে অস্ত্র ঠেকিয়ে মোটরসাইকেল ও টাকা সম্পদ সংক্রান্ত ঘটনায় ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহতদের মধ্যে ৬ জন একই পরিবারের ভোলায় নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু বহরে নতুন বোয়িং ৭৭৭ যুক্ত করল এয়ার চায়না কার্গো লাইসেন্সহীন টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ঝুঁকিপূর্ণ জেনেও কার্যক্রম চালু ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের চার নেতা গ্রেপ্তার উত্তরায় পোশাকশ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ২, ভাঙচুর গাড়ি টানা ৫ দিনের ছুটির আগে আজ খোলা ব্যাংক অফিসার্স ক্লাবে মর্মান্তিক দুর্ঘটনায় সাবেক অতিরিক্ত সচিবের প্রয়াণ

যুদ্ধের প্রয়োজন নেই : বেলারুশ প্রেসিডেন্ট

  • আপডেট সময় : ১১:৫৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বেলারুশ প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো শুক্রবার জোরদিয়ে বলেছেন, মিনস্ক ইউক্রেন প্রবেশের প্রস্তুতি নিচ্ছে না। দেশটির পশ্চিমাঞ্চলে একটি সামরিক কেন্দ্রে ড্রোন পরিদর্শনকালে তিনি এমন কথা বলেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র স্বৈরচারী এ নেতাকে বেলারুশের তৈরি ড্রোন দেখানো হয়। তিনি বলেন, এ ড্রোন ইউক্রেনের সাথে লাগোয়া সীমান্ত রক্ষার ক্ষেত্রে খুবই কার্যকর।

লুকাশেঙ্কো বলেন, তিনি তার দেশের দক্ষিণ প্রতিবেশির বিরুদ্ধে কোনো অস্ত্র ব্যবহার করতে চান না। তবে দেশটি বলছে, তারা সাম্প্রতিক সময়ে রাশিয়ার বাহিনীর আগ্রাসন চলাকালে একের পর এক ইরানের তৈরি ড্রোন হামলার শিকার হয়েছে।

৬৮ বছর বয়সী এ নেতা বলেন, ‘ইউক্রেনের বিরুদ্ধে এ সব (ড্রোন) ব্যবহার করা বাঞ্ছনীয় হবে না।’

তিনি বলেন, সর্বোপুরি (ইউক্রেনীয়রা) হচ্ছে আমাদের নাগরিক।’

বেলারুশের তৈরি ড্রোনের ব্যাপারে তিনি বলেন, ‘যারাই এ ড্রোন কিনতে আগ্রহ প্রকাশ করবে, তাদের কাছেই’ তা বিক্রি করবে বেলারুশ।

বেলারুশ আর্থিক ও রাজনৈতিকভাবে তাদের প্রধান মিত্র দেশ রাশিয়ার ওপর নির্ভর করে।
লুকাশেঙ্কো রুশ সেনাদের বেলারুশে অবস্থান করার অনুমতি দিয়েছে এবং ফেব্রুয়ারিতে এসব সৈন্য বেলারুশের মাটি থেকে ইউক্রেনে তাদের আক্রমণ শুরু করে।

শুক্রবার তিনি জোর দিয়ে বলেন, মিনস্ক কোনো যুদ্ধ জড়াতে চায় না।

তিনি বলেন, ‘আমরা কোথাও যাওয়ার পরিকল্পনা করছি না। এখন আর কোনো যুদ্ধ না। আমাদের যুদ্ধের কোনো প্রয়োজন নেই।’ কিয়েভ উত্তর দিকে থেকে নতুন করে হামলার বিপদ সম্পর্কে সতর্ক করেছে।

এদিকে সোমবার লুকাশেঙ্কো অভিযোগ করেন, ইউক্রেন বেলারুশে হামলা চালানোর ষড়যন্ত্র করছে। ফলে তিনি রাশিয়ার সাথে যৌথ সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন।
সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুদ্ধের প্রয়োজন নেই : বেলারুশ প্রেসিডেন্ট

আপডেট সময় : ১১:৫৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২