ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

তালেবানের কাবুল দখলের জন্য যুক্তরাষ্ট্র ও আশরাফ ঘানি দায়ী!

  • আপডেট সময় : ১২:১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২
  • / 255
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির জন্য ওয়াশিংটন এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে দায়ী করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিগার। সম্প্রতি তারা এই প্রতিবেদন প্রকাশ করে।

স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফোর আফগানিস্তান রিকন্সট্রাকশন (সিগার) প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্র চেয়েছিল আফগানিস্তানে ‘স্থিতিশীল, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক’ সরকারব্যবস্থা গড়ে তুলতে। কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি সিগার সাবেক আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানিকেও দোষারোপ করেছে। বলেছে, ‘নির্দিষ্ট কিছু অনুগতদের দিয়ে তিনি নিজেকে একটি বৃত্তের মধ্যে আবদ্ধ করে রেখেছিলেন। ফলে সরকারকে একটি অস্থিতিশীল পরিস্থিরি মধ্যে পড়তে হয়েছে।’

তবে এবারই প্রথম নয়, এর আগে আফগানিস্তানে তালেবানের ফিরে আসার জন্য ওয়াশিংটন ও ঘানিকে দায়ী করে এই পর্যবেক্ষক সংস্থাটি।

গত মে মাসে প্রকাশিত একটি প্রতিবেদনে সিগার জানায়, যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করার ফলে আফগান সেনাবাহিনীর পতন ঘটল। এর আগে গত বছর আগস্টে তালেবানের দখল নেয়ার কয়েকদিন পর প্রকাশিত আরেকটি প্রতিবেদনে যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলা হয়, ২০ বছরের বেশি সময় ধরে ‘একটি সুসংহত কৌশলের বাস্তবায়ন হলো’।

গত বুধবার প্রকাশিত নতুন প্রতিবেদনে আফগান সরকার পতনের ছয়টি কারণ বের করা হয়েছে। এর মধ্যে রয়েছে আফগান সরকারের ব্যর্থতা স্বীকার করা যে যুক্তরাষ্ট্র আসলেই চলে যাবে, যুক্তরাষ্ট্র ও তালেবানের মধ্যকার আলোচনা থেকে আফগান সরকারকে বাদ দেয়া, আফগান সরকার ভেবেছিল যে কোনো না কোনোভাবে তালেবান দেশে সুসংহত হতে চাইবে এবং তালেবানের আপস করতে রাজী ছিল না।

উল্লেখ্য, গত বছর ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তালেবানের কাবুল দখলের জন্য যুক্তরাষ্ট্র ও আশরাফ ঘানি দায়ী!

আপডেট সময় : ১২:১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ নভেম্বর ২০২২