ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী ফেনীর ফাজিলপুরে ১৯ নভেম্বর বিনামূল্যে রোগী দেখবেন অধ্যাপক ডা. কাজী দ্বীন মোহাম্মদ

শিমুল-মারুফসহ ১৯ জনের বিরুদ্ধে পরোয়ানা

  • আপডেট সময় : ১২:১৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 266
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপি নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ১৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা মামলার অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।

পরোয়ানা জারি করাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, আজিজুল বারী হেলাল, সাইফুল ইসলাম নীরব, মীর সরাফত আলী সপু ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার।

মামলায় ৩৪ জন আসামির মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, সালাউদ্দিন আহম্মেদসহ ১৫ জন জামিনে আছেন। বাকিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানায় নাশকতার অভিযোগে মামলাটি করে পুলিশ। ২০১৬ সালের ২৪ অক্টোবর আমানউল্লাহসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিমুল-মারুফসহ ১৯ জনের বিরুদ্ধে পরোয়ানা

আপডেট সময় : ১২:১৪:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭