ঢাকা ০২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ইরানের বিরুদ্ধে আক্রমণগুলো বন্ধ করবে ইরাক : ইরাকের প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ০১:৪৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
  • / 228
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইরাকের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মেদ শিয়া আল-সুদানি ইরান সফরকালে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনিসহ ইরানের অন্যান্য উচ্চপদস্থ নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন। ইরাকের সংসদ কর্তৃক সরকার প্রধান নিযুক্ত হওয়ার পর থেকে এটিই ছিল আল-সুদানির প্রথম গুরুত্বপূর্ণ বিদেশ সফর।

খামেনির সাথে সাক্ষাতের পর সুদানি সাংবাদিকদের বলেন, ইরাক তাদের ভূখণ্ডের অভ্যন্তর থেকে তাদের প্রতিবেশীর ওপর কোনো আক্রমণ চালাতে দিবে না এবং তাদের নিরাপত্তা বাহিনীকে দু’দেশের অভিন্ন সীমান্তে মোতায়েন করা হচ্ছে।

তিনি বলেন, ইরাকের সংবিধান প্রয়োগ করতে এবং কোনো গোষ্ঠী বা দলকে ইরানের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করা থেকে বিরত রাখতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, সরেজমিনে অভিযানগুলোর সমন্বয় করতে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইরানের নিরাপত্তা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন।

সুদানি আরো বলেন, বাস্তবে সমস্যাগুলো সমাধান করতে আলোচনা ও পরস্পর সমঝোতাই সর্বোত্তম নীতি বলে ইরাক মনে করে।

খাত্তার আবু দিয়াব প্যারিস বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। তিনি ভিওএ-কে বলেন, ইরাক ও ইরানের মধ্যকার সম্পর্ক পুরোপুরি ভারসাম্যহীন এবং প্রধানমন্ত্রী সুদানি ইরানের একজন রাজনৈতিক মিত্র যিনি তার সরকারের কর্মকাণ্ডের ফিরিস্তি দিতে ইরানে যাচ্ছেন।

তিনি বলেন, সুদানি-কে প্রধানমন্ত্রী বানানোর পেছনে ইরানের হাত রয়েছে, যদিও শিয়া মুসলিম ধর্মগুরু মুক্তাদা আল-সদর-এর মিত্ররা সংসদীয় নির্বাচনে জয় লাভ করেছে। তিনি বলেন, অভিযোগ রয়েছে যে, তারা সদর ও ইরানে বসবাসকারী তার পরিবারকে হুমকি দিয়েছিল, যাতে করে সদর প্রধানমন্ত্রী মনোনীত না করেন এবং যাতে করে ইরাকের সরকারের ওপর ইরানের প্রভাব থাকে। তিনি যুক্তি দেখান যে, সুদানি এমনভাবে ইরান সফর করছেন, যে মনে হচ্ছে এক সুপুত্র বাড়ি ফিরে আসছে।

আবু দিয়াব জোর দিয়ে বলেন, ইরানের সাথে দেনদরবারে ইরাকের কোনো ক্ষমতাই নেই এবং অর্থনৈতিক ও রাজনৈতিক- উভয় ক্ষেত্রে দু’দেশের মধ্যকার সম্পূর্ণ ভারসাম্যহীন সম্পর্কের কারণে, ইরান যা সিদ্ধান্ত নিবে তাই ইরাককে মেনে নিতে হবে।

সূত্র : ভয়েস অফ আমেরিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরানের বিরুদ্ধে আক্রমণগুলো বন্ধ করবে ইরাক : ইরাকের প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:৪৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২