ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

সৌদি আরব ও চীনের মধ্যে ৩৪টি চুক্তি সই

  • আপডেট সময় : ০৬:৩৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • / 152
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চীন ও সৌদি আরব জ্বালানি, তথ্য-প্রযুক্তি, পরিবহন ও অবকাঠামো খাতসহ বিভিন্ন খাতে ৩৪টি বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে। এছাড়া, দুই দেশের নেতারা সৌদি ভিশন-২০৩০ এবং চীনের রোড অ্যান্ড ইনিশিয়েটিভ প্রকল্পের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে আরেকটি চুক্তি স্বাক্ষর করেছেন।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) এসব সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়। এসব চুক্তির আওতায় দু’দেশ তিন হাজার কোটি ডলার বিনিয়োগ করবে।

এর আগে তিন দিনের সফরে গত বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় সৌদি সরকার তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়।

সফরের দ্বিতীয় দিন সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেন চীনের প্রেসিডেন্ট। প্রায় ছয় বছর পর সৌদি সফর করছেন চীনের প্রেসিডেন্ট।

শি জিনপিংয়ের এই সফরে শুধু দ্বিপক্ষীয় স্বার্থ গুরুত্ব পাবে না বরং সফরকালে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করবেন তিনি। শুক্রবার ছয় সদস্যের পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের রাষ্ট্রপ্রধানদের সাথে চীনা প্রেসিডেন্টের আলাদা বৈঠক করার কথা।

জিসিসি সম্মেলনের ফাঁকে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদ, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, সুদানের নেতা আবদেল ফাত্তাহ আল-বুরহানের সাথে চীনের প্রেসিডেন্টের বৈঠক হওয়ার কথা। অন্যদিকে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি, মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখনাউচ ও লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতিও এই সম্মেলনে যোগ দেবেন বলে কথা রয়েছে।

সূত্র : নিউইয়র্ক টাইমস, পার্সটুডে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সৌদি আরব ও চীনের মধ্যে ৩৪টি চুক্তি সই

আপডেট সময় : ০৬:৩৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২