সংবাদ শিরোনাম ::
মাদক পাচারের অভিযোগে সৌদি আরবে গ্রেফতার ৪২১
- আপডেট সময় : ১১:২৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
- / 229
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
মাদক পাচারের অভিযোগে সৌদি আরবে ৪২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এসব ব্যক্তি দেশটির চারটি অঞ্চলে বিপুল পরিমাণ মাদক পাচারের চেষ্টা করছিল বলে অভিযোগ করা হয়েছে।
সীমান্ত রক্ষা বাহিনীর মহাপরিচালকের মুখপাত্র কর্নেল মিসফার আল-কুরাইনি বলেন যে নাজরান, নাজান, আসির ও উত্তরাঞ্চলীয় সীমান্ত দিয়ে মাদক প্রবেশের সময় সেগুলো আটক করা হয়। ৫২.৪ টন মাদকের মধ্যে ৮০৭ কেজি গাঁজা, ৪৭৫,১৬৬টি নিষিদ্ধ ট্যাবলেট, ১৪৫,৫৯৭টি অ্যাম্ফেটামিন ট্যাবলেট রয়েছে।
আল-কুরাইনি বলেন, আটক ব্যক্তিদের মধ্যে ৩৯ জন সৌদি, ৩৪২ জন ইয়েমেনি, ৩৮ জন ইথিওপিয়ান ও দুজন ইরাকি।
সূত্র : মিডল ইস্ট মনিটর
বিডিসংবাদ/এএইচএস





















