ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

র‌্যাব-ডিবির তথ্যে ‘সন্তুষ্ট’ বুয়েটশিক্ষার্থীরা, কর্মসূচি স্থগিত

  • আপডেট সময় : ১১:০২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
  • / 272
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যু নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ ও র‌্যাবের দেখানো তথ্যপ্রমাণে ‘সন্তুষ্ট’ বুয়েট শিক্ষার্থীরা। তাই আলোচিত এই হত্যা মামলা নিয়ে আপাতত কোনো কর্মসূচি দিচ্ছেন না তারা।

শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় বুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করে বুয়েট শিক্ষার্থীরা এ কথা জানান। এর আগে ফারদিনের মৃত্যু নিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) তদন্তকারী কর্মকর্তাদের সাথে বৈঠক করে তারা।

এ প্রসঙ্গে শিক্ষার্থীরা বলেন, আমরা তাদের (র‍্যাব ও ডিবি) সাথে সাক্ষাত্কারের সময় মূলত পাঁচটি বিষয়ে প্রশ্ন তুলি। তাদের দেখানো তথ্য প্রমাণের (এভিডেন্স এবং ডাটা) মধ্যে আমাদের করা প্রশ্নগুলোর মোটামুটি সন্তোষজনক উত্তর পেয়েছি।

আপাতত ফারদিনের মৃত্যুর বিষয়ে তাদের আর কোনো কর্মসূচি নেই জানিয়ে শিক্ষার্থীরা বলেন, এখন ফারদিনের পরিবার যদি যৌক্তিক কোনো কিছু দাবি করেন আমরা তাদের পাশে দাঁড়াব। তবে আমাদের কাছে এই বিষয়ে আর কোনো সন্দেহ বা প্রশ্ন করার মতো কোনো ‘এলিমেন্ট’ নেই। ভবিষ্যতে যদি নতুন করে কোনো তথ্য আসে তখন বিষয়টা নিয়ে আবার কথা বলব।

গত ১৪ ডিসেম্বর র‍্যাব ও ডিবি ফারদিনের মৃত্যু নিয়ে দাবি করে, ফারদিনকে হত্যা করা হয়নি। তিনি ডেমরার সুলতানা কামাল সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। র‍্যাব ও ডিবির তরফ থেকে এসব কথা জানানোর পর বৃহস্পতিবার সকালে বুয়েট শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ ডেকেছিলেন তার সহপাঠী শিক্ষার্থী। পরে ডিবি কর্মকর্তাদের আহ্বানে তারা আত্মহত্যার প্রমাণের জন্য মিন্টো রোডে ডিবি কার্যালয়ে যান। ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের সাথে তাদের প্রায় তিন ঘণ্টা আলোচনা হয়। এরপর গতকাল শুক্রবার বিকেলে বুয়েটের ২০ জন শিক্ষার্থীর একটি দল উত্তরা র‍্যাব সদর দফতরে যান। সেখানে তারা ফারদিনের মৃত্যুর ঘটনার তদন্তকারী কর্মকর্তাদের সাথে কথা বলেন। পরে শিক্ষার্থীরা জানান, ফারদিনের মৃত্যুর পেছনে যেসব কারণ এবং তথ্য-প্রমাণ র‌্যাব তদন্ত করে পেয়েছে, সেগুলো বিস্তারিত তাদের কাছে উপস্থাপন করা হয়েছে।

ক্যাম্পাসে যাওয়ার কথা বলে গত ৪ নভেম্বর ডেমরার কোনাপাড়ার বাসা থেকে বের হন ফারদিন। ৭ নভেম্বর বিকেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করে নৌ পুলিশ। এক মাসের বেশি সময় তদন্তের পর গত বুধবার র‍্যাব ও ডিবি দাবি করে, ফারদিন ডেমরার সুলতানা কামাল সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহত্যার কারণ হিসেবে ডিবি পারিবারিক চাপ, দুই ভাইয়ের পড়াশোনার টাকা জোগানো, ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফল খারাপ হওয়া ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে স্পেনে যাওয়ার টাকা সংগ্রহ করতে না পারাকে উল্লেখ করে। যদিও ফারদিনের বাবা এ দাবি মানতে নারাজ। তিনি বরাবরই বলে আসছেন, ‘ ফারদিন আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়েছে।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

র‌্যাব-ডিবির তথ্যে ‘সন্তুষ্ট’ বুয়েটশিক্ষার্থীরা, কর্মসূচি স্থগিত

আপডেট সময় : ১১:০২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২