রাবি ছাত্র ইউনিয়নের ৩০তম সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:১৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৭
- / 275
রাবি প্রতিনিধি:
‘আগামীর স্বপ্নে মুগ্ধ বুনে যাবো সমতার বীজ’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের ৩০তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় আমতলা চত্বরে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক রেজিষ্ট্রার ও রাবি শাখা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুস সালাম। উদ্বোধন শেষে আমতলা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় লাইব্রেরির পেছনে ছাত্র সমাবেশে মিলিত হয়।
সমাবেশে রাবি সংসদের সাধারণ সম্পাদক সাইদুজ্জামান সুহানের পরিচালনায় এবং সভাপতি মিনহাজুল আবেদিনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন, রাবি সংসদের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাবেক সভাপতি সুমনা সরকার ঝুমুর, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি লিটন নন্দী, সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ।
এসময় বক্তারা বলেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হলে এর যে ভয়াবহ দিক তা এর দায়-ভার বাংলাদেশকেই একদিন বহন করতে হবে। রামপালে বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হলে এই সুন্দরবন একদিন চিরদিনের জন্য হারিয়ে যাবে। এর ফলে জীব ও বৈচিত্রের যে ভারসাম্য বিনষ্ট হবে তা অকল্পনীয়। রামপালের বিরুদ্ধে প্রতিবাদ করাই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দিলীপ রায়কে মাসের পর মাস কারভোগ করতে হয়েছে।
তারা আরও বলেন, বর্তমান শিক্ষা ব্যাবস্থার মাধ্যমে একজন শিক্ষার্থী আলোকিত পথের অনুসরণ করার পরিবর্তে সাম্প্র্রদায়িক অন্ধকার দিয়ে ঢেকে দেয়া হয়েছে। তাই আমাদের একটি গণমুখি শিক্ষাব্যাবস্থা প্রণয়ন করতে হবে। যার মাধ্যমে মানুষকে সাম্প্রদায়িক সম্প্রীতি শিক্ষা দেয়া যায়।
মানুষকে ধর্মের ভীত্তিতে বা নারী পুরুষ হিসেবে নয়, বরং মানুষকে মানুষ হিসেবে দেখতে শেখায়। তাহলে দেশে আর কোন সাম্প্রকায়িক হামলার ঘটনা ঘটবে না। কোন নারী নির্যতনের শিকার হবে না।

























