ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অবিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ও মৃত্যুর হার বেশি তথ্য ফাঁসকারীদের ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়া উচিত: ট্রাম্প মক্কায় মসজিদে অনৈতিক কাজে জড়িত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার: ৪ জেলে কারাগারে নির্ধারিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার সৌদিতে কঠোর বিধিনিষেধ: ১০৩ ফ্লাইটে বিপাকে ১৫ হাজার যাত্রী ইরানে জিবিইউ-৪৩/বি বোমা ব্যবহারের পরিকল্পনা মার্কিন বাহিনীর মোজাম্বিক থেকে দেশে ফিরল প্রবাসী জসিমের মৃত অবস্থায় পাওয়া পেশোয়ারে স্কুলের ছাদ ধসে ২৯ জনের প্রাণহানি আইএমএফের ঋণ পেতে পূরণ করতে হবে নির্দিষ্ট শর্ত: অর্থমন্ত্রী

চেয়ারে বসে ডিউটি করায় পুলিশকে চড়-থাপ্পড়!

  • আপডেট সময় : ০২:৫৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 397
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পূজা চলাকালীন চেয়ারে বসে দায়িত্ব পালন করায় এক পুলিশ সদস্যকে চড়-থাপ্পড় দেয়ার অভিযোগে পূজা উদযাপন কমিটির এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় বন্দরের ২নং ঢাকেশ্বরী মন্দিরে পূজা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ মামলা দায়ের করেছে এবং পূজা কমিটির সদস্য সুশান্ত দাসকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

জানা গেছে, বন্দরের ২নং ঢাকেশ্বরী মন্দিরে পূজা অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন নারায়ণগঞ্জ পুলিশ লাইনের তিন সদস্য। পূজা চলাকালে পুলিশ কনস্টেবল ইমন মিয়া চেয়ারে বসেছিলেন।

একপর্যায়ে রাত সাড়ে ১১টায় পূজা চলাকালে কমিটির সদস্য সুশান্ত দাস কনস্টেবল ইমন মিয়াকে গালিগালাজ করেন। এ সময় কনস্টেবল ইমন মিয়া প্রতিবাদ করলে সুশান্ত ক্ষিপ্ত হয়ে তাকে চড়-থাপ্পড় মারেন।

এ ঘটনার খবর পেয়ে ধামগড় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে  সুশান্তকে গ্রেফতার করে।

এ ব্যাপারে পুলিশ সুপার মঈনুল হক বলেন, এতে পুলিশের ওপর নয়, পুলিশের ভাবমূর্তির ওপর আঘাত করা হয়েছে। পুলিশের ওপর হামলাকারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে।

এদিকে শুক্রবার পুলিশ সুশান্তকে আদালতে হাজির করলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চেয়ারে বসে ডিউটি করায় পুলিশকে চড়-থাপ্পড়!

আপডেট সময় : ০২:৫৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭