ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

জেরুসালেমের পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা বজায় রাখা উচিত : জাতিসঙ্ঘ মহাসচিব

  • আপডেট সময় : ০৭:৫৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • / 207
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জেরুসালেমের পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা রক্ষা এবং ফিলিস্তিন-ইসরাইল সমস্যার দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন।

গুতেরেস বলেন, ‘আমি আবারো উল্লেখ করছি যে আমাদের অবশ্যই জেরুসালেমের পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা বজায় রাখতে হবে এবং দ্বি-রাষ্ট্রীয় সমাধানকে ঝুঁকিতে ফেলতে পারে এমন কোনো উদ্যোগ এড়িয়ে দ্বি-রাষ্ট্রীয় সমাধান ব্যবস্থা রক্ষা করা অপরিহার্য।’

বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসঙ্ঘ সদর দফতরে আরব গ্রুপের বর্ধিত ট্রোইকার স্থায়ী প্রতিনিধিদের সাথে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

গত সপ্তাহে, ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গাভির পূর্ব জেরুসালেমের ফ্ল্যাশপয়েন্ট পবিত্র স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করেছেন, ফিলিস্তিনি পক্ষ এ ঘটনাকে উস্কানি হিসাবে নিন্দা জানিয়েছে।

ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত প্রাঙ্গণটি মুসলিম ও ইহুদি উভয়ের কাছেই পবিত্র।

গুতেরেস বলেন, জাতিসঙ্ঘ ‘ইসরাইলের অস্তিত্ব এবং নিরাপত্তায় বসবাসের অধিকারকে স্বীকৃতি দিয়েছে। একইসাথে বসতি নির্মাণ, উচ্ছেদ, বাড়িঘর ধ্বংস শুধুমাত্র ফিলিস্তিনি জনগণের মধ্যেই নয়, অন্যদের মধ্যেও বিশাল ক্ষোভ ও হতাশার সৃষ্টি করছে।’

দ্বি-রাষ্ট্র সমাধানের বিষয়ে একটি ফলো-আপ প্রশ্নের জবাবে গুতেরেস বলেছিলেন, ‘আমি যা বিশ্বাস করি তা হলো এ ক্ষেত্রে কোনো বিকল্প নেই, দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনাকে প্রত্যাখ্যান করা এমন কিছু যা চিরকালের জন্য মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনাকে ক্ষুণ্ণ করবে।’

গুতেরেস গত ডিসেম্বরে বলেছিলেন, জাতিসঙ্ঘ ‘দুটি রাষ্ট্র – ইসরাইল ও ফিলিস্তিন – উভয় রাষ্ট্রের রাজধানী জেরুসালেমসহ শান্তি ও নিরাপত্তার পাশাপাশি বসবাসের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে আমাদের প্রতিশ্রুতিতে অটল।’

ফিলিস্তিনিরা ১৯৬৭ সালে ইসরাইল কর্তৃক দখলকৃত পশ্চিম তীর, গাজা উপত্যকা ও পূর্ব জেরুসালেম নিয়ে, পূর্ব জেরুসালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ইসরাইল জোর দিয়ে বলছে, শহরটি তাদের রাজধানী।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জেরুসালেমের পবিত্র স্থানগুলোর স্থিতাবস্থা বজায় রাখা উচিত : জাতিসঙ্ঘ মহাসচিব

আপডেট সময় : ০৭:৫৬:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩