ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বিশ্ব ইজতেমা : আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে আজ

  • আপডেট সময় : ১২:২১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • / 225
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আখেরি মুনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ অনুসারীদের আয়োজনে দ্বিতীয় পর্বে এর আগে ফজরের নামাজের পর বয়ান করেন দিল্লির নিজামুদ্দিনের মাওলানা মোহাম্মদ মোরসালিন। সকালে হেদায়াতি বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভি। এই বয়ান বাংলায় অনুবাদ করেন মাওলানা জিয়া বিন কাসিম।

দুপুর ১২টায় আখেরি মুনাজাত পরিচালনা করবেন তাবলীগের এদেশীয় শীর্ষ মুরব্বি মাওলানা সাদ কান্ধলভির ছেলে ইউসুফ বিন সাদ কান্ধলভি।

আখেরি মুনাজাতকে ঘিরে যানবাহনের বাড়তি চাপ মোকাবেলায় প্রশাসন ও পুলিশ বিভাগের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মুনাজাত পর্যন্ত কয়েকটি সড়ক-মহাসড়কে ভোর ৬টা থেকে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া বাইপাস থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত, আশুলিয়া মহাসড়কের বাইপাইল থেকে আব্দুল্লাহপুর এবং কামারপাড়া সড়কে সাধারণ যানচলাচল বন্ধ রাখা হয়।

এদিকে, আখেরি মুনাজাত উপলক্ষে অতিরিক্ত ট্রেন ও বাসের ব্যবস্থা করা রয়েছে।

সকাল থেকেই ইজতেমায় অংশ নেয়া কয়েক লাখ মুসল্লি ইজতেমায় অবস্থান করে ইসলামের আমল, আকীদা ও করণীয় বিষয়ে জ্যেষ্ঠ মুরুব্বিদের বয়ান শুনছেন।

এই পর্বের বিশ্ব ইজতেমায় অর্ধ শতাধিক দেশের প্রায় আটহাজার বিদেশী মুসল্লি অংশ নিয়েছেন। দেশের নানা প্রান্ত থেকে ইজতেমায় আসা লাখ-লাখ মানুষ আখেরি মুনাজাতের পর ফিরবেন তাদের বাড়িতে।

এই ইজতেমা আয়োজন নিয়ে বিদেশী মুসল্লিরা বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেছেন।
সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্ব ইজতেমা : আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে আজ

আপডেট সময় : ১২:২১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩