ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উপদেষ্টা পরিষদ গঠন ও আমির নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক শরীয়তপুরে সরকারি স্থাপনায় হামলার আশঙ্কা: নিরাপত্তা জোরদার, সংঘর্ষে ২ নিহত একাকী ভোজন: আত্ম-যত্নের নতুন প্রবণতা হেনরি ক্রোকম্বের অসাধারণ বোলিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো ইংল্যান্ড ম্যাডিসনকে ‘বিশেষ’ ও ‘সৌভাগ্য’ বললেন টটেনহ্যাম কোচ ডি জার্বি আর্স কর্মীদের হোম অফিসের বৈচিত্র্য: রুচিশীল থেকে বিস্ময়কর সাইবার ঘটনার জেরে যুক্তরাজ্যের সরকারি পেনশন ও বেনিফিট সেবা বন্ধ মেটার বিরুদ্ধে সেন্সরশিপের অভিযোগ: ভারতে কংগ্রেসের তীব্র প্রতিবাদ ডিআর কঙ্গোতে ইবোলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে: ভয়াবহ প্রাদুর্ভাব

ইরানে ৫.৯ মাত্রার ভূমিকম্পে নিহত ৬, আহত ৩০০

  • আপডেট সময় : ১২:১৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
  • / 157
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইরানের উত্তর-পশ্চিম অংশে রিখটার স্কেলে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে কমপক্ষে ছয়জন নিহত এবং ৩০০ জনেরও বেশি লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটির রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, শনিবার ভোরে ইরানের খোয়সহ আশপাশের বেশ কয়েকটি শহরে কম্পন অনুভূত হয়। ইউএসজিএস জানিয়েছে, ইরানের খোয়-এর ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে ভূমিকম্পটি।

খোয় ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের খোয় কাউন্টির একটি শহর ও রাজধানী।

ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল এবং ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের অনেক এলাকায় অনুভূত হয়।

স্থানীয় এক কর্মকর্তা বলেন, অনেক লোক আতঙ্কে তাদের বাড়িঘর ছেড়ে পালানোর চেষ্টা করার সময় আহত হয়েছেন এবং প্রায় ৪০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরানে ৫.৯ মাত্রার ভূমিকম্পে নিহত ৬, আহত ৩০০

আপডেট সময় : ১২:১৯:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩