ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানি সামরিক স্থাপনায় ড্রোন হামলা ভণ্ডুল!

  • আপডেট সময় : ০৮:০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩
  • / 143
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইরানি সামরিক বাহিনী জানিয়েছে, তারা দেশের মধ্যাঞ্চলীয় নগরী ইসফাহানে একটি সামরিক স্থাপনার ওপর কয়েকটি ড্রোন হামলা ব্যর্থ করে দিয়েছে। রোববার সামরিক বাহিনীর বিবৃতিতে আরো বলা হয়, এই হামলায় কেউ হতাহত হয়নি।

ইরানি সামরিক বাহিনী জানায়, ড্রোনগুলোর একটিকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়। অপর দুটি প্রতিরক্ষা ফাঁদে ধরা পড়ে বিধ্বস্ত হয়।

ইরানের সরকারি বার্তা সংস্থা বিবৃতির উল্লেখ করে জানায়, সৌভাগ্যবশত হামলাগুলো জীবনের কোনো ক্ষতি করতে পারেনি। তবে ওয়ার্কশপটির ছাদে সামান্য ক্ষতি হয়েছে।

কারা এই হামলা চালিয়েছিল, সে ব্যাপারে ইরানি সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি।

ইসফাহানে একটি বিকট শব্দ শোনার কথা ইরানি মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর সামরিক বাহিনীর বিবৃতিটি প্রকাশ করা হয়।

সংবাদ সংস্থাগুলো ওই প্লান্টে একটি আলোর ঝলকানির ভিডিও প্রকাশ করে। স্থাপনাটি সম্ভবত কোনো গোলাবারুদের কারখানা। ভিডিও ফুটেজে স্থাপনাটির বাইরে যানবাহন এবং অগ্নিনির্বাপক গাড়ির ছবিও দেখা যায়।

গত কয়েক বছরে ইরানি সামরিক বাহিনী, পরমাণু স্থাপনা ও শিল্প কারখানার আশপাশে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটে।
সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরানি সামরিক স্থাপনায় ড্রোন হামলা ভণ্ডুল!

আপডেট সময় : ০৮:০৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০২৩