ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের জাপানের দাবিকৃত কুরিল দ্বীপপুঞ্জ সফর পুতিনের সুদানের রাজধানী খার্তুমে টানা দ্বিতীয় দিন আধাসামরিক বাহিনীর ড্রোন হামলা সকলের মতামত নিয়েই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল, ১৬ আগস্ট যাচাই-বাছাই: ইসি সচিব রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

বেদনার একুশ

  • আপডেট সময় : ১১:৩২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭
  • / 337
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৌকির আহাম্মেদ

হে ফাল্গুন তুমি যখন
এলে বাংলার দুয়ারে
আনন্দ উল্লাসে মেতে উঠলো সবাই
বসন্তকে ঘিরে।

বলনা একবার বাংলার সাথে
কি ছিলো তোমার আড়ি?
বেদনার অগ্নি শিখা নিয়ে এলে
একুশে ফেব্রুয়ারি।

দলে দলে মিছিলে সেদিন
ভাষার ডাকে দিয়েছিলো যারা সারা
হাজার সালাম জানাই তাদের
শহীদ হয়েছেন যারা।

একুশ আমাদের বেদনার
রক্তে ভেজা দিন
কোন কিছুতেই শোধ হবার নয়
শহীদের রক্তের ঋণ।

কেড়ে নিতে চেয়েছিলো যারা
বাংলা মায়ের ভাষা
বাংলার বীরেরা ভেঙে দিলো সব
তাদের মিথ্যে আশা।

মাগো তুমি কেঁদনা আর
কাঁদবে কত কাল
পুবাকাশের সূ্র্য্য দেখো
তোমার ছেলেদের
রক্তে ভেজা লাল।

সূর্য্য যখন উঠে মাগো
বাংলার আকাশে
চেয়ে দেখো মা তোমার ছেলেরা
তোমার সাথে হাসে।

মাগো তোমার ছেলেদের তো
হয়নি কভূ মরন
একুশের দিনে করবো মোরা
তোমার ছেলেদের স্বরণ।

একুশ সবার চিত্তে আঁকা
বেদনার ছবি
একুশ নিয়ে গর্ভ মোদের
চিরকালই রবে।

একুশ আমাদের চেতনায়
একুশ আমাদের প্রাণ
জীবন দিয়ে রাখবো সবাই
বাংলা ভাষার মান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেদনার একুশ

আপডেট সময় : ১১:৩২:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭

তৌকির আহাম্মেদ

হে ফাল্গুন তুমি যখন
এলে বাংলার দুয়ারে
আনন্দ উল্লাসে মেতে উঠলো সবাই
বসন্তকে ঘিরে।

বলনা একবার বাংলার সাথে
কি ছিলো তোমার আড়ি?
বেদনার অগ্নি শিখা নিয়ে এলে
একুশে ফেব্রুয়ারি।

দলে দলে মিছিলে সেদিন
ভাষার ডাকে দিয়েছিলো যারা সারা
হাজার সালাম জানাই তাদের
শহীদ হয়েছেন যারা।

একুশ আমাদের বেদনার
রক্তে ভেজা দিন
কোন কিছুতেই শোধ হবার নয়
শহীদের রক্তের ঋণ।

কেড়ে নিতে চেয়েছিলো যারা
বাংলা মায়ের ভাষা
বাংলার বীরেরা ভেঙে দিলো সব
তাদের মিথ্যে আশা।

মাগো তুমি কেঁদনা আর
কাঁদবে কত কাল
পুবাকাশের সূ্র্য্য দেখো
তোমার ছেলেদের
রক্তে ভেজা লাল।

সূর্য্য যখন উঠে মাগো
বাংলার আকাশে
চেয়ে দেখো মা তোমার ছেলেরা
তোমার সাথে হাসে।

মাগো তোমার ছেলেদের তো
হয়নি কভূ মরন
একুশের দিনে করবো মোরা
তোমার ছেলেদের স্বরণ।

একুশ সবার চিত্তে আঁকা
বেদনার ছবি
একুশ নিয়ে গর্ভ মোদের
চিরকালই রবে।

একুশ আমাদের চেতনায়
একুশ আমাদের প্রাণ
জীবন দিয়ে রাখবো সবাই
বাংলা ভাষার মান।